Sports

বিশ্বকাপ থেকে কেন বাদ রিঙ্কু সিং, কেএল রাহুল, মুখ খুললেন অজিত আগরকর

বিশ্ব টি২০ প্রতিযোগিতায় ভারতের ১৫ জনের দলে কেন জায়গা হল না রিঙ্কু সিং বা কেএল রাহুলের। মুখ খুললেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর।

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি২০ বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং। যা নিয়ে কার্যত ক্রিকেট বিশেষজ্ঞরাও হতবাক। রিঙ্কু সিংয়ের মত ফিনিশারের ভারতীয় দলেই জায়গায় হল না? তাঁদের সঙ্গে হতবাক ক্রিকেটপ্রেমী সাধারণ দেশবাসীও।

রিঙ্কু যে ১৫ জনের দলে জায়গা পাননি তা দেখে তাজ্জব তাঁরা। অনেকে তো এর পিছনে কোনও ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন। যদিও সকলের সব জল্পনায় জল ঢেলে অবশেষে রিঙ্কুকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর।

তাঁর মতে, রিঙ্কুর খেলায় কোনও ভুল নেই। রিঙ্কুর বাদ পড়ার পিছনে তাঁর খেলার কোনও হাত নেই। রিঙ্কু অনবদ্য খেলোয়াড়। ডেথ ওভারে দারুণ খেলছেন।

রিঙ্কু বাদ পড়ায় সহজ কথায় রিঙ্কুর কোনও ভুল নেই। বরং এটাকে দুর্ভাগ্য বলা যেতে পারে। কারণ ১৫ জনের যে দল নির্বাচন করা হয়েছে তাতে রিঙ্কুর জন্য জায়গা পাওয়া যায়নি। রিঙ্কুকে বাদ দেওয়া তাঁদের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল বলেও মেনে নেন আগরকর।

অজিতের মতে, কেএল রাহুলকে বাদ দেওয়া হয়েছে কারণ তাঁর জন্য দলে কোনও এমন জায়গা খুঁজে পাওয়া যায়নি যেখানে তাঁকে খেলানো যায়। মিডল অর্ডারে শিবম দুবে, ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ডিয়ার কারণে ১১ জনের দলে কেএল রাহুলকে খেলানোর কোনও জায়গাই পাওয়া যায়নি।

একইভাবে অজিতের মতে, শুভমান গিল ভাল খেললেও তাঁকে খেলানোর জন্যও দলে জায়গা খুঁজে পাওয়া যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026