ফাইল : অজয় দেবগণ, ছবি - আইএএনএস
মুম্বই : তিনি সিংহম। এক সুপার কপ বা অসামান্য পুলিশ আধিকারিক। যাঁর হাত থেকে রেহাই পায়না কোনও অপরাধী। কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েও সিংহম দেখিয়ে দেন চাইলে পুলিশই রক্ষাকর্তা। তাকে কোনও শক্তি রুখতে পারেনা। সেই সিংহম বললেই দেশের মানুষের সামনে যে মুখটা ফুটে ওঠে তিনি অজয় দেবগণ। তিনি এবার বাংলা ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হলেন।
বাংলা ওয়েব সিরিজ ‘লালবাজার’ তৈরি হচ্ছে। নানা কেস সমাধানের পাশাপাশি পুলিশবাহিনীর মানবিক দিক এই ওয়েব সিরিজের সবচেয়ে বড় পাওনা। যাঁরা রাতদিন মানুষকে সুরক্ষা দিচ্ছেন সেই পুলিশবাহিনীর জীবনের কথা উঠে আসবে এই ওয়েব সিরিজে। অজয় জানান, লালবাজার-কে সকলের সামনে তুলে ধরতে পেরে তিনি আপ্লুত।
লকডাউনে পুলিশের কঠিন পরিশ্রম ও কাজকে কুর্নিশ জানান অজয় দেবগণ। জানান, পুলিশের পোশাকে অভিনয় করার সুযোগ পাওয়াটা তাঁর সবসময়ই ভাগ্যের ব্যাপার বলে মনে হয়েছে। এজন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করেন তিনি। জি৫-এ এই লালবাজার দেখানো হবে। অভিনয়ে রয়েছেন কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, দিব্যেন্দু ভট্টাচার্য সহ অনেক অভিনেতা অভিনেত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…