Entertainment

১০ দিন পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন ঐশ্বর্য রাই বচ্চন

বচ্চন পরিবারের ৪ সদস্যই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ভর্তি ছিলেন। অবশেষে ২ জনের ফল নেগেটিভ এল।

মুম্বই : বচ্চন পরিবারের জন্য অবশ্যই এটা সুখের দিন। পরিবারের ২ সদস্য ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা অভিষেক বচ্চন করোনা জয় করতে সমর্থ হলেন। ১০ দিন টানা হাসপাতালে করোনার সঙ্গে লড়াইয়ের পর অবশেষে তাঁদের ফল নেগেটিভ এল। ২ জনেই বাড়ি ফিরলেন। সে খবর নিশ্চিত করেছেন অভিষেক বচ্চন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও কন্যার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা জানান তিনি।

অভিষেক জানিয়েছেন, ঐশ্বর্য ও আরাধ্যার ফল নেগেটিভ এলেও তিনি ও তাঁর বাবা এখনও হাসপাতালেই থাকছেন। প্রসঙ্গত বচ্চন পরিবারে কিংবদন্তি অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চন একই দিনে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর দিন ঐশ্বর্য ও ৮ বছরের আরাধ্যার ফল পজিটিভ আসে। তাঁরা ২ জন প্রথমে বাড়িতেই আইসোলেশনে থাকলেও পরে হাসপাতালে ভর্তি হন।

বচ্চন পরিবারে একমাত্র করোনা এড়াতে পেরেছেন জয়া বচ্চন। তাঁর কখনই পজিটিভ আসেনি। ঐশ্বর্য ও আরাধ্যা ১০ দিন পর বাড়ি ফিরলেও অমিতাভ ও অভিষেক কবে ছাড়া পাবেন তা এখনও পরিস্কার নয়। করোনামুক্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তাঁদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026