Entertainment

লাল কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চন যেন সোনালি মৎস্যকন্যা

এর আগে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া বা কঙ্গনা রানাওয়াতরা চোখ ঝলসে দিয়েছেন। একাধারে তাঁদের রূপের ছটা আর পোশাকের অভিনবত্ব মিলেমিশে গোটা বিশ্বের চোখ আটকে দিয়েছিল কানের রেড কার্পেটে। এবার সেই ধারাকে আরও ঝলমলে করে তুললেন ঐশ্বর্য রাই বচ্চন। সোনালি ফিশকাট পোশাকে ঐশ্বর্য রেড কার্পেটের ওপর যেন সাক্ষাৎ মৎস্যকন্যা রূপে আত্মপ্রকাশ করেন। আর ঐশ্বর্যের সেই রূপের টানে শত শত ক্যামেরার শাটার পড়তে থাকে অনর্গল।

মেটালিক গোল্ডেন গাউনের তলাটা অনেক দূর পর্যন্ত ছড়ানো। পরিভাষায় এই ধরণের কাটিংকে ফিশকাট বলে থাকেন ডিজাইনাররা। একদম মাছের মত। সেই পোশাকে ঐশ্বর্যকে এখন সকলেই মৎস্যকন্যা বলতে শুরু করেছেন। মায়ের মৎস্যকন্যা রূপে যখন সকলের চোখ আটকে তখন ঐশ্বর্যের সঙ্গে ছিল তাঁর কন্যা আরাধ্যা। হলুদ রঙের ফ্রকের ওপর একটি বিশাল হলুদ ফুলে ছোট্ট আরাধ্যা মায়ের পাশে সুন্দর মানিয়ে যায়।

ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @aishwaryaraibachchan_arb

মৎস্যকন্যা পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে এদিন ঐশ্বর্য-র ঠোঁটে ছিল আলতো লিপ শেড, চোখে পড়ার মত মাসকারা, গালে ছিল রঙের ছোঁয়া, আর চুল ছিল স্লিক স্ট্রেট। তাঁর এই রূপের বেশ কিছু ছবি ঐশ্বর্য নিজেই তাঁর ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026