এয়ার ইন্ডিয়ার বিমান, ফাইল ছবি
অমৃতসর থেকে দিল্লি। খুব বিশাল যাত্রাপথ নয়। কিন্তু তারমধ্যেই এক অভিশপ্ত প্রহর কাটালেন যাত্রীরা। গত বৃহস্পতিবার অমৃতসর থেকে যাত্রী নিয়ে দিল্লির দিকে পাড়ি দেয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিছুক্ষণ আকাশে ওড়ার পরই আচমকা বিমানটি কাঁপতে শুরু করে। প্রবল কম্পনে মাঝ আকাশে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তারমধ্যেই আচমকা খুলে আসে একটি জানালার প্যানেল। যা ছিটকে এসে লাগে এক যাত্রীর গায়ে। আহত হন তিনি।
এদিকে জানালার প্যানেল খুলে আসায় বিমানের মধ্যে অক্সিজেনের মাত্রার তারতম্য তৈরি হয়। সব যাত্রীর সামনে খুলে আসে আপৎকালীন অক্সিজেন মাস্ক। তা লাগিয়েও যাত্রীরা প্রবল আতঙ্কে চেঁচামেচি করতে থাকেন। বিমানকর্মীরা দ্রুত অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন। জানালার প্যানেলটি তাঁরা লাগানোর চেষ্টা করেন। এদিকে হুড়োহুড়িতে আরও ২ যাত্রী সামান্য আহত হন। পরে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ৩ আহত যাত্রীকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে ডিজিসিএ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…