World

ইতিহাস গড়ল ভারত, সৌদির আকাশ হয়ে ইজরায়েলে ভারতীয় বিমান

সৌদি আরব ও ইজরায়েলের মধ্যে সাপে নেউলে সম্পর্কের কথা সকলেরই জানা। ফলে ইজরায়েলগামী কোনও বিমানকে সৌদির আকাশ ব্যবহার করতে দিত না সৌদি আরব। কিন্তু সেই ৭০ বছরের পুরনো রীতির বদল হল শুক্রবার। ইতিহাস গড়ল ভারত। সৌদির আকাশ হয়ে ইজরায়েলের রাজধানী তেল আভিভ পৌঁছল ভারতের যাত্রীবাহী বিমান। সময়ও কম লাগল। প্রায় ২ ঘণ্টা কম সময়েই বিমান পৌঁছে গেল গন্তব্যে। এরফলে আগামী দিনে টিকিটের দামও কমবে বলেই আশাবাদী সকলে।

এদিন এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমান যাত্রী নিয়ে প্রায় ৩ ঘণ্টা সৌদি আকাশ ব্যবহার করে ইজরায়েলের দিকে এগোয়। তবে ভারতীয় বিমানকে ইজরায়েলের দিকে যেতে দিলেও, ইজরায়েলের কোনও বিমানকে তারা তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে কিনা তা পরিস্কার নয়। সৌদি আরবও খোলসা করে এ বিষয়ে কিছু জানায়নি।

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026