National

উড়ানে দেরি, ক্ষুব্ধ মন্ত্রী, ৩ কর্মীকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া। দেরি করে আসার জন্য সতর্ক করা হয়েছে বিমানচালককেও। দিল্লি বিমানবন্দর থেকে গত বুধবার সকাল ৬টায় বিজয়ওয়াড়াগামী একটি বিমানের ছাড়ার কথা ছিল। বিমানে অন্যান্য যাত্রীদের সঙ্গে ছিলেন স্বয়ং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু।

মন্ত্রী সহ সকলেই সঠিক সময়ে বিমানে উঠে পড়ার পরও বিমান নির্দিষ্ট সময়ে না ছাড়ায় যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয় খোদ মন্ত্রীকে। তিনি নিজেও এই দেরিতে চরম বিরক্ত হন। ক্ষুব্ধ মন্ত্রী ফোন করেন এয়ার ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ খারোলাকে। ফোনে এহেন দেরির ব্যাখ্যা চান গজপতি রাজু। অবশেষে প্রায় দেড় ঘণ্টা পর ছাড়ে বিমানটি।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয় দৃশ্যমানতা কম থাকায় বিমান ছাড়তে দেরি হয়েছিল। তবে সেকথা গ্রাউন্ড স্টাফদের কেউ জানায়নি। ফলে সমন্বয়ের অভাবে যাত্রীদের কাছে দেরির সঠিক কারণ পৌঁছায়নি। ‘সমন্বয়জনিত সমস্যা’ বলে অভিহিত করে এরজন্য দায়ী ৩ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মন্ত্রীকেও এর বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে তারা।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026