National

এয়ার ইন্ডিয়ার আধিকারিককে চড় যাত্রীর, পাল্টা চড় আধিকারিকের

এয়ার ইন্ডিয়ার অন্তর্দেশীয় বিমান পরিষেবার ক্ষেত্রে নিয়ম হল বিমান ছাড়ার ৭৫ মিনিট আগে বোর্ডিং পাস সংগ্রহ করতে হবে যাত্রীকে। অভিযোগ, আমেদাবাদগামী বিমানে চড়ার জন্য দিল্লি বিমানবন্দরে এক মহিলা যাত্রী পৌঁছন তার চেয়ে দেরিতে। নিয়ম তো নিয়মই। তাই বিমান সংস্থার তরফে ওই যাত্রীকে বোর্ডিং পাস দিতে অস্বীকার করা হয়। এতে প্রবল রেগে চেঁচামেচি শুরু করেন ওই যাত্রী। সূত্রের খবর, তখন বিমানকর্মীরা তাঁকে শান্ত করে বিষয়টি নিয়ে ডিউটি ম্যানেজারের সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। ওই যাত্রী ডিউটি ম্যানেজারের কাছে হাজির হন।

সে সময়ে যিনি ডিউটি ম্যানেজার ছিলেন তিনিও মহিলা। ডিউটি ম্যানেজারও তাঁকে বোর্ডিং পাস দিতে অস্বীকার করায় শুরু হয় তুমুল ঝগড়া। অভিযোগ, এই সময়ে ডিউটি ম্যানেজারকে কষিয়ে একটি চড়া মারেন ওই যাত্রী। চড় খেয়ে পাল্টা ডিউটি ম্যানেজারও কষিয়ে ওই মহিলা যাত্রীকে চড় মারেন। রাগে কাঁপতে কাঁপতে ওই মহিলা যাত্রী হাজির হন পুলিশের কাছে অভিযোগ জানাতে। পরে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, ওই যাত্রী ও বিমান কর্মীরা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেন। ফলে বিষয়টি ওখানেই মিটে যায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026