National

ব্যয়ভার কমাতে যাত্রীদের নিরামিষ খাওয়াবে এয়ার ইন্ডিয়া

আর্থিক দিক থেকে বিপর্যস্ত এয়ার ইন্ডিয়া এবার ইকোনমি ক্লাসের যাত্রীদের কেবলমাত্র নিরামিষ খাবারই দেবে। ভারতের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় এয়ার ইন্ডিয়ায় সফর করলে আগামী দিনে চাইলেও আমিষ খাবার পাবেন না ইকোনমি ক্লাসের যাত্রীরা। তবে এ নিয়ম কেবল ইকোনমি ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। বিজনেস ক্লাসে সফররত যাত্রীদের সফরকালে আমিষ বা নিরামিষ কি খাবার খাবেন তা পছন্দের অধিকার থাকছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, খাবার নষ্ট ঠেকাতে, ব্যয়ভার কমাতে ও ক্যাটারিং পরিষেবার উন্নতির কথা মাথায় রেখেই তাদের এই পদক্ষেপ। তাদের আরও দাবি, এতদিনে তারা লক্ষ্য করে দেখেছে যাত্রীদের অধিকাংশই উড়ানের সময় নিরামিষ খাবার পছন্দ করেন। ফলে এই নিয়ম নিয়ে যাত্রীদের তেমন কোনও সমস্যা হবে না বলেই তাদের বিশ্বাস। ২০১৫ সালে এয়ার ইন্ডিয়া দেশের মধ্যে ৯০ মিনিটের কম উড়ানের ক্ষেত্রে যাত্রীদের আমিষ খাবার পরিবেশন বন্ধ করেছিল। এবার ইকোনমি ক্লাসে আমিষ খাবার দেওয়াই তুলে দিল। ৫২ হাজার কোটি টাকার ঋণের বোঝা মাথায় করে এয়ার ইন্ডিয়াকে আর টেনে নিয়ে যেতে চাইছে না কেন্দ্র। বেসরকারি হাতে উড়ানের ভার ছেড়ে দিতে ইতিমধ্যেই ক্রেতার খোঁজ শুরু হয়েছে। ইন্ডিগোর তরফে এয়ার ইন্ডিয়া কেনায় উৎসাহ দেখিয়ে চিঠিও জমা পড়েছে সরকারের ঘরে।

 

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026