National

একদিনে পরপর বিদেশগামী ড্রিমলাইনার দাঁড় করিয়ে দিল এয়ার ইন্ডিয়া

আমেদাবাদের বিমান দুর্ঘটনার পর ড্রিমলাইনার বিমান নিয়ে একটা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এয়ার ইন্ডিয়াকে। ১ দিনে তারা ৫টি বিদেশগামী বিমানের উড়ান স্থগিত করে দিল।

কোনওটা যেত দুবাই, তো কোনওটা প্যারিস, কোনওটা ভিয়েনা, তো কোনওটা লন্ডন। মঙ্গলবার একের পর এক বিমান যাত্রা স্থগিত করে দিল এয়ার ইন্ডিয়া। বিমান দুর্ঘটনার আতঙ্ক যে তাদের পিছু ধাওয়া করছে তা পরিস্কার।

এমনিতেই সান ফ্রানসিসকো থেকে মুম্বই, এয়ার ইন্ডিয়ার একটি বিমান কলকাতায় অবতরণ করে। তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দ্রুত সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। আবার এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমান হংকং থেকে দিল্লি আসছিল।

মাঝপথে যান্ত্রিক সমস্যা হওয়ায় সেটি ফেরত যায় হংকং-এ। সবক্ষেত্রে ড্রিমলাইনার নামটা সামনে এসেছে। এয়ার ইন্ডিয়ার ঝুলিতে যে ড্রিমলাইনারগুলি রয়েছে সেগুলি যে ক্রমশ এয়ার ইন্ডিয়ার জন্য ভয়ংকর ড্রিম হয়ে উঠছে তা বলাই বাহুল্য।

এদিকে একের পর এক বিমান বাতিল করায় যাত্রীরা সমস্যায় পড়েন। কিন্তু এখন সামান্যতম সমস্যার সম্ভাবনা দেখলেও এয়ার ইন্ডিয়া ব্যবস্থা গ্রহণ করছে। বিমান বাতিল করছে। এটা অবশ্য যাত্রীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।

কিন্তু একের পর এক ড্রিমলাইনারেই এত সমস্যা কেন? এত দিনই বা এসব সমস্যা ধরা পড়েনি কেন? দুর্ঘটনার পর টনক নড়ল কেন? এসব প্রশ্ন করছেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত গত ১২ জুন আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমান ওড়ার পরই ভেঙে পড়ে। ১ জন বাদে বিমানে থাকা প্রতিটি মানুষের জীবন যায়। বিমানটি ভেঙে পড়ার পর আগুনের কুণ্ডলী বহু দূর থেকে দেখা যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026