National

ওড়ার পরই শতাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান

এক ভয়ংকর বিমান দুর্ঘটনার খবর নাড়িয়ে দিল দেশকে। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল একটি এয়ার ইন্ডিয়ার বিমান। শতাধিক যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল বিমানটি।

শতাধিক যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি গুজরাটের আমেদাবাদ বিমানবন্দর থেকে উড়েছিল। গন্তব্য ছিল লন্ডন। কিন্তু যাত্রা অসম্পূর্ণই রয়ে গেল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ল মাটিতে।

মাটিতে আছড়ে পড়ার পর বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেয়ে ওঠে আকাশে। স্থানীয়রা ভয় পেয়ে যান। আমেদাবাদেরই মেঘানিনগর এলাকায় বিমানটি ভেঙে পড়ে। ওড়ার পর সামান্য সময়ই তা আকাশে ছিল। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টোর মধ্যে ঘটনাটি ঘটে।

খবর পাওয়ার পরই উদ্ধারকাজ শুরু হয়ে যায়। এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। চেষ্টা করা হয় বিমান থেকে যাত্রীদের উদ্ধারের। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছুই জানা যায়নি।

যেখানে বিমানটি ভেঙে পড়েছে সেই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে সাধারণ মানুষকে। যাতে উদ্ধারকাজে কোনও অসুবিধা না হয়। ঠিক কি কারণে আকাশে ওড়ার পরই এমন ভয়ংকর দুর্ঘটনার শিকার হল এয়ার ইন্ডিয়ার বিমানটি তা এখনও অজানা।

বিমান সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। বিমানটি ভেঙে পড়ার পর কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেয়ে আকাশে ওঠে। যা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখতে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন অনেকে।

ভাস্ত্রাপুর এলাকা থেকেও এই কালো ধোঁয়া দেখা গেছে। বিমানের যাত্রী বা যেখানে বিমানটি ভেঙে পড়ে সেখানে বসবাসকারীদের কতটা ক্ষতি হয়েছে তা পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026