National

বিমানে লুকিয়ে ছিল সে, আকাশে উড়তেই এক মহিলাকে করল টার্গেট

বিমানে যাত্রীরা যখন ওঠেন, বিমান আকাশেও উড়ে যায় তাঁদের নিয়ে, তখনও তার কথা কারও জানা ছিলনা। কিন্তু এক মহিলা যাত্রীর আর্তনাদ সব পরিস্কার করে দিল।

নাগপুর থেকে মুম্বই উড়ে যাচ্ছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীও যথেষ্ট সংখ্যক ছিলেন। নাগপুর থেকে সকলে উঠে বসেন নিজের নিজের সিটে। তারপর যাত্রা।

খুব বেশি সময়ের যাত্রা নয়। তার মধ্যেই বিমান তখন আকাশে। এক মহিলা যাত্রী হঠাৎ আর্তনাদ করে ওঠেন। যন্ত্রণায় কাতরে ওঠেন তিনি। কি হল?

বিমানকর্মী থেকে যাত্রী সকলেই ছোটেন কি হয়েছে দেখতে। দেখা যায় ওই মহিলাকে একটি বিছে হুল ফুটিয়ে দিয়েছে। বিছের হুলে যে বিষ থাকে তা থেকেই প্রবল যন্ত্রণার শিকার হন ওই মহিলা।

মুম্বই বিমানবন্দরে অবতরণ করার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলেন। পরে তিনি হাসপাতাল থেকে ছাড়াও পান।

বিমানে একটি বিছে ঢুকে বসে রইল কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা এবং পরিষেবা নিয়ে। এয়ার ইন্ডিয়ার তরফেও বিষয়টি স্বীকার করা হয়েছে যে বিমানে বিছে ছিল।

তবে এটাও জানানো হয়েছে এটি বিরলতম ঘটনা। এমন ঘটনা সচরাচর ঘটেনা। তবে সেই সঙ্গে দুঃখ প্রকাশও করেছে বিমান সংস্থা। পরে বিমানটি থেকে ওই বিছেটিকে খুঁজে বারও করে সংস্থা।

প্রসঙ্গত এর আগেও বিমানে যাত্রার সময় বাদুড়, পাখি বা পতঙ্গের জ্বালাতনের শিকার হতে হয়েছে যাত্রীদের। তবে বিছের ঘটনা কার্যত নতুন।

বিমানে মানুষ যখন যাত্রা করেন তখন তাঁরা এটা বিশ্বাস করেন যে তাঁরা খুব সুন্দর নিশ্চিন্ত এবং সুসজ্জিত একটি পরিবহণে যাত্রা করছেন। এমন পরিবহণ আর হয়না। সেখানে বিছের কামড় খেতে হওয়াটা নিয়ে প্রশ্ন উঠছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026