Feature

দেশে বিমানে সবচেয়ে লম্বা সফর কোনটি, কতক্ষণ লাগে জানলে অবাক হবেন

এ দেশে এখন জালের মত ছড়িয়ে পড়েছে বিমান যোগাযোগ। যা ক্রমশ বেড়েই চলেছে। দেশের সবচেয়ে লম্বা বিমান সফরটি সম্বন্ধে জানলে কিন্তু অবাক হবেন।

বিমান এখন দেশের আম নাগরিকের যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে না পারলেও ক্রমশ তা সাধারণ মানুষের মধ্যে সফর ইচ্ছা জাগিয়ে তুলছে।

তবে এখনও বিমানের ভাড়ার তুলনায় ট্রেনের ভাড়া অনেকটাই কম হওয়ায় বাড়তি আর্থিক বোঝা সাধারণ মানুষ নিয়ে উঠতে পারছেন না।

তবে বিমানে সবচেয়ে বড় সুবিধা সময় কম লাগা। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যাচ্ছেন মানুষ। কিন্তু সময় মাত্র কয়েক ঘণ্টা। ব্যস্ত জীবনে তাই ক্রমশ বিমানের প্রয়োজন ও চাহিদা বাড়ছে।

ভারতে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রয়েছে হাজারো বিমান রুট। তবে ভারতের মধ্যেই সবচেয়ে লম্বা বিমান যাত্রাটি বেশ চমকপ্রদ। যা মাঝে কোথাও অবতরণ না করে সোজা গন্তব্যে পৌঁছে যায়। এই রুটে বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। একটানা ২ হাজার ৪৯২ কিলোমিটার সফর করছে।

এয়ার ইন্ডিয়া একটি বিমান চালায় নয়াদিল্লি থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত। এই ২ হাজার ৪৯২ কিলোমিটার পথ বিমানটি একটানা ওড়ে। এই ৩ ঘণ্টা ৪০ মিনিটের সফরে কোথাও বিমানটি নামে না।

স্থলভাগ পার করে তারপর বঙ্গোপসাগরের ওপর দিয়ে দীর্ঘ যাত্রা। সেই পথ অতিক্রম করে আন্দামানের পোর্ট ব্লেয়ারে পৌঁছনো। ফিরতিও পোর্ট ব্লেয়ার থেকে দিল্লি আসে বিমানটি। এটাই ভারতের সবচেয়ে দীর্ঘ বিমান যাত্রা। এই প্রায় ৪ ঘণ্টা একটানা যাত্রার আর কোনও রুট ভারতে নেই।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026