Business

যাত্রীকে বিমানে উঠতে না দেওয়ায় ১০ লক্ষ টাকা জরিমানার মুখে বিমান সংস্থা

এক যাত্রীকে বিমানে উঠতে না দেওয়ার খেসারত গুনতে হচ্ছে প্রখ্যাত বিমান সংস্থাকে। মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হল ওই বিমান সংস্থাকে।

এক যাত্রীর কাছে সঠিক টিকিট ছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এই অভিযোগ সামনে এসেছিল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে।

সেখানেই শেষ নয়, ওই যাত্রীকে উঠতে না দেওয়ার বিষয়টি সামনে আসা এবং তা নিয়ে অভিযোগ ওঠার পর ওই যাত্রীকে ক্ষতিপূরণও দেয়নি বিমান সংস্থা। এভাবে সঠিক টিকিট হাতে থাকা এক যাত্রীর সঙ্গে ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। যে অভিযোগ পৌঁছয় ডিজিসিএ-এর কাছেও।

তারা বিষয়টি খতিয়ে দেখার পর বিষয়টি কখনওই মেনে নেওয়া যায়না বলে জানায়। এরপর এয়ার ইন্ডিয়াকে ১০ লক্ষ টাকা জরিমানা করে ডিজিসিএ।

এছাড়াও এয়ার ইন্ডিয়া অনেক নিয়ম সঠিকভাবে মানছে না বলেও জানিয়েছে ডিজিসিএ। এজন্য তাদের জবাবদিহি চাওয়া হয়েছে। অবিলম্বে যাবতীয় নিয়ম মেনে এবং নিজেদের জন্য সঠিক নিয়মনীতি চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়াকে।

এয়ার ইন্ডিয়া যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তাদের বিরুদ্ধে আরও বড় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে ডিজিসিএ।

বিমানে অনেক যাত্রী সারাদিনে যাতায়াত করেন। অনেকেই প্রয়োজনে যাত্রা করেন। তাঁদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর দরকার থাকে।

সেখানে খরচ করে সঠিক টিকিট হাতে থাকা সত্ত্বেও এক যাত্রীর এভাবে বিমানে উঠতেই না পারা অবশ্যই অন্য যাত্রীদেরও চিন্তায় ফেলে দেয়। এ ঘটনা যে কোনও সময় তাঁদের সঙ্গেও ঘটতে পারে বলে মনে করছেন অনেক যাত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026