National

ইতিহাসের পাতায় জায়গা পেল ভারতের নারী শক্তির স্বপ্নের উড়ান

নতুন বছরে কী অপেক্ষা করছে তা কারও জানা নেই। নতুন বছর কিন্তু ভারতের নারী শক্তির বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ নিল। জায়গা করে নিল ইতিহাসের পাতায়।

নয়াদিল্লি : ইতিহাস রচিত হল এ দেশে। ৪ ভারতীয় নারী জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। নারী শক্তির বিকাশে আরও এক যুগান্তকারী পদক্ষেপ করল ভারত।

বেঙ্গালুরু শহর থেকে আকাশে উড়ল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। যার গন্তব্য ছিল এখান থেকে পৃথিবীর ঠিক উল্টো প্রান্তে থাকা সানফ্রানসিসকো শহর। এই শহরের উদ্দেশে উড়ে গেল বিমানটি। এই প্রথম বেঙ্গালুরু থেকে সানফ্রানসিসকো গেল কোনও বিমান।

এই পর্যন্ত খুব বড় কোনও বিষয় নয়। কারণ নতুন রুটে বিভিন্ন সময় উড়ান চালু হয়। কিন্তু এর বাইরে যেটা ইতিহাস গড়ল তা হল বিমানটি গন্তব্যে উড়ল কেবলমাত্র মহিলা পাইলটদের ভরসায়। এখানেই দেশের সাফল্য। দেশের নারী শক্তির সাফল্য।

দেশে মহিলা পাইলট নতুন নয়। কিন্তু এতটা পথ আগে কখনও কোনও মহিলা পাইলট অতিক্রম করেননি। বেঙ্গালুরু থেকে সানফ্রানসিসকোর দূরত্ব ১৪ হাজার কিলোমিটার। ভারতের ঠিক উল্টো প্রান্তে হওয়ায় এই পথ অতিক্রম করতে টাইম জোন পরিবর্তিত হয় ১৩.৫ ঘণ্টা।

১৭ ঘণ্টা আকাশে থাকতে হবে গন্তব্যে পৌঁছতে। অবশ্য এই ১৭ ঘণ্টার এদিক ওদিক হতেই পারে। তা নির্ভর করছে চলতি পথে বাতাসের গতি কেমন থাকে তার ওপর।

এই উড়ানে ১ নম্বর পাইলট ক্যাপ্টেন জোয়া আগরওয়াল ও ক্যাপ্টেন পাপাগারি থানমাই এবং ২ নম্বর পাইলট ক্যাপ্টেন আকাঙ্ক্ষা সোনাওয়ারে ও ক্যাপ্টেন শিবানী মানাস। এই ৪ ভারতীয় নারী রয়েছেন ককপিটের দায়িত্বে।

ভারতীয় এই ৪ নারী বিশ্বরেকর্ডও তৈরি করলেন। বাণিজ্যিক বিমান পরিষেবায় এখনও বিশ্বে এত বড় রুটে কেবলমাত্র মহিলা চালিত উড়ান ওড়েনি। এই প্রথম এমনটা হল। যা হল এয়ার ইন্ডিয়ার ৪ ভারতীয় মহিলার হাত ধরে।

বেঙ্গালুরু থেকে সানফ্রানসিসকোর এই বিমান ২৩৮ আসন বিশিষ্ট। এছাড়া ১২ জন কেবিন ক্রু রয়েছেন। এদিকে আগামী ১৫ জানুয়ারি থেকে আরও একটি বিশাল রুটে বিমান পরিষেবা দিতে চলেছে এয়ার ইন্ডিয়া। হায়দরাবাদ শহর থেকে শিকাগো পর্যন্ত ওই বিমান মাঝে কোথাও নামবে না। তবে তা মহিলা পরিচালিত হবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026