এয়ার ইন্ডিয়ার বিমান, ফাইল ছবি
মুম্বইতে প্রবল বর্ষণ এবার ভয়ংকর দুর্ঘটনার মুখে ঠেলে দিল যাত্রীবোঝাই বিমানকে। মঙ্গলবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস বিমান মুম্বই বিমানবন্দরে অবতরণ করে। মূল রানওয়ে বন্ধ থাকায় পাশের রানওয়েতে নামানো হয় বিমানটিকে। জানা গেছে, বিজয়ওয়াড়া থেকে আসা যাত্রীবাহী বিমানটি ঠিকঠাকই রানওয়েতে নামে। তারপর নিয়ম মেনেই ব্রেক কষে। কিন্তু তা সত্ত্বেও তা রানওয়ে ছাড়িয়ে বেরিয়ে যায়। রানওয়ে ছেড়ে আরও প্রায় ১০ ফুট এগিয়ে যায় বিমানটি। তারপর দাঁড়িয়ে পড়ে। ফলে অল্পের জন্য রক্ষা পান বিমান ভর্তি যাত্রীরা। কিন্তু কেন এভাবে রানওয়ে ছাড়িয়ে বেরিয়ে গেল বিমানটি? প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ মনে করছেন এর জন্য বৃষ্টি দায়ী। নাগাড়ে বৃষ্টিতে রানওয়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় বিমানের চাকা পিছলে যায়।
এই ঘটনায় বিমানের কোনও ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি কোনও যাত্রীর। তবে আরও একটু বেশি পিছলে গেলে কী হত তা ভেবে অনেকই আতঙ্কিত।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…