ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ৭০০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ১৫ মিটার লম্বা। ওজন ১২ টন। ১ হাজার কেজি পর্যন্ত পরমাণু অস্ত্র বহনে সক্ষম। গতি আড়াই কিলোমিটার প্রতি সেকেন্ড। এমনই ক্ষমতা সম্পন্ন অগ্নি সিরিজের প্রথম ভার্সন অগ্নি-১ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ওড়িশার আবদুল কালাম দ্বীপ, যার আগে নাম ছিল হুইলার দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারতীয় সেনা। নির্দিষ্ট লক্ষ্যেই এরপর আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। পরীক্ষা সফল হয়। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি স্বল্প পাল্লার সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইলের সম্ভারে এক শক্তিশালী সংযোজন বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…