তালিবান হানায় রক্তাক্ত হল আফগানিস্তান। মঙ্গলবার সকালে রাজধানী কাবুলের সংসদ ভবনের সামনে একটি বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে এসে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। এর সামান্য সময় বাদেই রাস্তার অন্য পারে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এই দুই বিস্ফোরণে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত ৭৫।
মৃতদের মধ্যে আমজনতার পাশাপাশি পুলিশকর্মীও আছেন। বিস্ফোরণে তছনছ হয়ে যায় গোটা এলাকা। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
সকালে এই বিস্ফোরণের দায় স্বীকারও করে তালিবান। এরপর সন্ধেয় ফের বিস্ফোরণ ঘটে। এবার কান্দাহারে। কান্দাহারের এই বিস্ফোরণে ৩ জনের প্রাণ গেছে। আহত বেশ কয়েকজন। ঘটনায় সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত আহত হয়েছেন বলে খবর।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…