World

বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত ৬

তখনও বিশ্ববিদ্যালয়ের দরজা খোলা হয়নি। ফলে সেখানে আসা কর্মী থেকে বাকিরা দরজার বাইরে অপেক্ষা করছিলেন। সঠিক সময়েই খুলে যাবে দরজা। ভিতরে প্রবেশ করতে পারবেন তাঁরা। কিন্তু সেই প্রবেশ অধরাই রয়ে গেল। কারও জায়গা হল মর্গে, কারও হাসপাতালে। জঙ্গিদের বিস্ফোরক বোঝাই গাড়িটা ফাটলো তাঁদের কাছেই। আশপাশের সকলেই ছিটকে পড়লেন এদিক ওদিক। যে কটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল সেগুলিতেও আগুন ধরে যায় বিস্ফোরণের পর।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় ঘটনাটি ঘটেছে কাবুলের একটি সেনা বিশ্ববিদ্যালয়ের সামনে। ৬ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১২ জন গুরুতর আহত। এঁদের মধ্যে সেনাকর্মী ও সাধারণ মানুষ রয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় অনেক জায়গায় জানালার কাচ পর্যন্ত ফেটে যায়। মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পরই পুলিশ গোটা এলাকা ঘিরে নেয়।

এখনও পর্যন্ত এই ঘটনায় দায় কোনও সংগঠন স্বীকার করেনি। তবে এই বিশ্ববিদ্যালয়েই গত বছর মে মাসে এক আত্মঘাতী জঙ্গি হানা হয়। সেই ঘটনার দায় স্বীকার করেছিল আইএস। এই সন্ত্রাসবাদী সংগঠনই এদিনের বিস্ফোরণের পিছনে রয়েছে, নাকি এটা তালিবানের কাজ তা এখনও পরিস্কার নয় পুলিশের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026