World

বিশ্ববিদ্যালয়ের বাথরুমে বোমা লোকাতে গিয়ে ছিন্নভিন্ন জঙ্গি

বিশ্ববিদ্যালয়ের বাথরুমে বোমা লোকানো ছিল উদ্দেশ্য। সেইমত সকলের নজর এড়িয়ে সে ঢুকেও পড়েছিল বাথরুমে। কিন্তু বোমাটি সেখানে রাখার সময় আচমকাই সেটি ফেটে যায়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে চারধার। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বোমা রাখতে আসা জঙ্গির দেহ।

বিস্ফোরণটি তখন হয় যখন অধিকাংশ ছাত্র ক্লাসে ছিল। বিস্ফোরণে বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র, অধ্যাপক, অশিক্ষক কর্মচারি সকলেই বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে আসেন। হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কাবুলের জাহান বিশ্ববিদ্যালয়ে। ঘটনার পরই গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে ফেলে পুলিশ। দ্রুত সব ছাত্রকে বাড়ি পাঠিয়ে দেয় তারা। তবে ওই জঙ্গি বাদ দিয়ে আরও ৩ ছাত্র আহত হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। ওই জঙ্গির দেহ টুকরো টুকরো হয়ে যায়। বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর ওই বিশ্ববিদ্যালয়ে তদন্ত শুরু করে পুলিশ। এলাকা জুড়েও শুরু হয় তল্লাশি। কোথাও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হয়। বিস্ফোরণের জেরে বিশ্ববিদ্যালয় চত্বর তো বটেই ওই এলাকা জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026