World

টার্গেট স্থির করে জোড়া আইইডি বিস্ফোরণ, মৃত ৭

২টি জায়গায় ২টি পৃথক সময়ে আইইডি বিস্ফোরণ। তবে বিস্ফোরণ ঘটনা হয়েছে বুঝে শুনে। ২টি বিস্ফোরণ মিলিয়ে মোট ৭ জনের প্রাণ গেছে। যার মধ্যে ১ পদস্থ পুলিশ আধিকারিক রয়েছেন। ৩ সেনা রয়েছেন। আর রয়েছেন ৩ সাধারণ মানুষ। জোড়া বিস্ফোরণের দায় কোনও সংগঠন স্বীকার করেনি। তবে পুলিশের অনুমান এর পিছনে তালিবানের হাত রয়েছে।

গত শনিবার এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানে। প্রথম বিস্ফোরণটি হয় গজনী প্রদেশে। আফগান সেনাদের নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। শনিবার বিকেলে সেই গাড়ি লক্ষ্য করেই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে গাড়িটির ক্ষতি হয়। ঘটনাস্থলেই ৩ আফগান সেনার মৃত্যু হয়। ৩ জন সেনা গুরুতর আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

আফগানিস্তানের কান্দাহারে আইইডি বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি, ছবি – আইএএনএস

দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে কান্দাহার প্রদেশে। এখানে পুলিশের এক পদস্থ আধিকারিক তাঁর ৩ অতিথিকে নিয়ে জামারি গার্ডেনে প্রবেশ করছিলেন। তখন রাত। ঠিক গেটের কাছে পৌঁছতেই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঠিক গেটের মুখেই আইইডি বিস্ফোরণ করানো হয়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। ২টি বিস্ফোরণেরই তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026