World

কাকভোরে নির্মাণ সংস্থার দফতরে জঙ্গি হামলা, মৃত ১৬

কাকভোরে একটি নির্মাণ সংস্থার দফতরে হামলা চালাল জঙ্গিরা। সংস্থার দফতরে ঢুকে তারা গুলি চালাতে শুরু করে। জঙ্গিদের গুলিতে সংস্থার ১৬ জন কর্মীর মৃত্যু হয়। ৯ জন আহত হন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পরে ওই নির্মাণ সংস্থার দফতর ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। শুরু হয় জঙ্গিদের সঙ্গে তাদের গুলির লড়াই। দীর্ঘক্ষণ সেই লড়াই চলার পর অবশেষে ৫ জঙ্গিকে খতম করতে সমর্থ হয় সুরক্ষাবাহিনী।

বুধবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের জালালাবাদ শহরে। এখানে নানগরহার বিমানবন্দরের কাছেই এমকিউ বিল্ডিং সংস্থার দফতর। সেই দফতরেই এদিন হামলা হয়। দুপুরের দিকে ৫ জঙ্গি খতম হওয়ার পর গুলির লড়াই থামে। বাড়িতে ঢুকে পড়ে সুরক্ষাবাহিনী। তখনও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা তন্নতন্ন করে তল্লাশি করে দেখে বাহিনী। এই জঙ্গি হামলায় একটি বিস্ফোরক বোঝাই গাড়ি, ২টি আত্মঘাতীর জন্য বিস্ফোরক বোঝাই পোশাক উদ্ধার করেছে আফগান সুরক্ষাবাহিনী। সেগুলি নষ্টও করে দেওয়া হয়।

এই হামলার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে আফগান পুলিশ জানাচ্ছে, জালালাবাদের আশপাশে তালিবান ও আইএস ২ সন্ত্রাসবাদী সংগঠনেরই প্রভাব রয়েছে। ফলে এদের মধ্যে যে কোনও একটি সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026