World

সরকারি ভবনে ভয়াবহ হামলা, মৃত ৩২

শহরের অভিজাত এলাকাটি কূটনৈতিক অঞ্চল হিসাবেই পরিচিতি। এখানে রয়েছে বেশকয়েকটি দূতাবাস। প্রচুর গুরুত্বপূর্ণ দফতরের বিল্ডিংও এই এলাকায়। সেই এলাকাতেই এবার হামলা চালাল জঙ্গিরা। গত সোমবার কাবুলে ঘটা এই ভয়াবহ হামলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩২, আহত ২০ জন।

গত সোমবার দুপুরে একটি অফিস বিল্ডিংয়ের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় ১ জঙ্গি। এই দফতরটির কাজই ছিল জঙ্গি হানায় ও যুদ্ধে নিহত সৈন্য ও সাধারণ মানুষের পরিবারকে সাহায্য যোগানো। গাড়িবোমা বিস্ফোরণের সুযোগ নিয়ে অন্তত ২ জন জঙ্গি এরপর ঢুকে পড়ে বিল্ডিংটির ভেতর। সেখানে থাকা মানুষজনকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়তে থাকে। পরে সেখানে হাজির হয় নিরাপত্তাবাহিনী।

জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৮ জন নিরীহ মানুষ। আত্মঘাতী জঙ্গি সমেত অপর ২ জঙ্গিকেও খতম করে নিরাপত্তাবাহিনী। প্রাণ হারিয়েছেন ১ আফগান পুলিশকর্মীও। মোট ৩৫৭ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় নিরাপত্তাবাহিনী। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026