World

টিউশন সেন্টারে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৪৭

কাবুলের একটি টিউশন সেন্টারে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটল বুধবার। টিউশন সেন্টারে তখন প্রচুর ছাত্রের ভিড় ছিল। আফগান সরকারের তরফে জানানো হচ্ছে, সেখানেই এক আত্মঘাতী জঙ্গি গায়ে বিস্ফোরক বেঁধে সাধারণ মানুষ সেজে ঢুকে পড়ে। তারপর ছাত্রদের মাঝেই গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। মুহুর্তে ছিন্নভিন্ন হয়ে যায় বহু ছাত্রের দেহ। অনেকের দেহের কোনও অঙ্গ উড়ে যায়। গোটা এলাকা মৃত্যুপুরীর চেহারা নেয়। চারদিকে ধোঁয়া। পোড়া গন্ধ। চারপাশ ভেঙে তছনছ হয়ে গেছে। তারমধ্যেই গড়িয়ে চলেছে রক্তস্রোত। নিরীহ ছাত্রদের রক্তস্রোত। বহু ছাত্র তখন যন্ত্রণায় আর্তনাদ করছে। অনেকের আবার দেহ পড়ে আছে নিথর হয়ে।

এই ঘটনায় ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর আহত প্রায় ৭০ জন। এদিকে এই ঘটনার দায় স্বীকার করেনি তালিবানরা। তালিবানরা এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করার পর আফগান পুলিশের অনুমান এই ঘটনার পিছনে আইএসের হাত থাকতে পারে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026