World

ফের রক্তাক্ত কাবুলের রাজপথ, আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ১২

সামনেই ইদ। তার আগে এখন চলছে পবিত্র রমজান মাসের কঠিন নিয়ম পালন। এই সময়ে বহু মুসলিম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখেন। সোমবার আফগানিস্তানের গ্রামোন্নয়ন মন্ত্রকের দফতর থেকে বেশ কয়েকজন কর্মচারি দুপুরেই ছুটি নিয়ে বেরিয়ে পড়েন। রমজান মাস উপলক্ষে তাঁরা একটু আগেই অফিস থেকে বেরিয়ে অফিসেরই গেটের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

আফগান পুলিশ জানাচ্ছে, এই সময়ে এক ব্যক্তি গায়ে বিস্ফোরক বাঁধা অবস্থায় এসে তাঁদের পাশে এসে দাঁড়ায়। তারপর গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অনেকের দেহ। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। ৩১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।

ইদ উপলক্ষে এক সপ্তাহের জন্য তালিবানদের বিরুদ্ধে কোনও অপারেশন বন্ধ রেখেছে আফগান প্রশাসন। অন্যদিকে তালিবানরাও ইদের সময়ে আফগান পুলিশের ওপর হামলা করবে না বলে জানিয়েছে। এই অবস্থায় এদিনের বিস্ফোরণ কারা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026