World

থানার সামনে আত্মঘাতী জঙ্গি হামলা

ফের জঙ্গি হামলায় রক্তাক্ত আফগানিস্তান। বুধবারের আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ আফগান পুলিশকর্মীর। আহতের সংখ্যা ১৪। জখমদের মধ্যে ৮ জন সাধারণ নাগরিক। ২ জন শিশুও রয়েছে। বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন ৪ পুলিশকর্মী। তাঁদের প্রত্যেকের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এদিন জনা চারেক জঙ্গি হামলা চালায় আফগানিস্তানের লোগার প্রদেশের একটি থানায়।

আফগান প্রতিরক্ষামন্ত্রকের তরফে বিবৃতিতে জানান হয়েছে, সকালবেলা হঠাৎ থানা চত্বরে বিস্ফোরকে ঠাসা গাড়ি নিয়ে ঢুকে পড়ে ১ আত্মঘাতী জঙ্গি। কোনওভাবে তাকে রোখার আগেই বিস্ফোরক ঠাসা গাড়িটিতে বিস্ফোরণ হয়। অতর্কিত বিস্ফোরণে ঘটনাস্থলে ছিন্নভিন্ন হয়ে যান ৩ পুলিশ আধিকারিক। আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণের মধ্যেই ফের আত্মঘাতী হামলা চালাতে থানা চত্বরে প্রবেশের চেষ্টা করে ৩ জঙ্গি। কিন্তু ততক্ষণে সতর্ক হয়ে গিয়েছিলেন আফগান নিরাপত্তারক্ষীরা। সন্ত্রাসবাদীরা নিজেদের উড়িয়ে দেওয়ার আগেই তাদের গুলি করে নিকেশ করেন তাঁরা। এদিনের হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালিবান। অন্যদিকে আইসিসও এদিনের হামলার দায় নিজেদের ঘাড়ে নিয়েছে।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026