World

ক্রিকেট মাঠে জঙ্গি হানা, মৃত ৮

পরপর বিস্ফোরণে কেঁপে উঠল স্টেডিয়াম। রকেট বোমায় মৃত্যু হল ৮ জনের। বিস্ফোরণটি ঘটে আফগানিস্তানের জালালাবাদ শহরের একটি ফুটবল স্টেডিয়ামে। গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ স্টেডিয়ামে দর্শকদের ভিড় ভালোই ছিল। একটি ক্রিকেট প্রতিযোগিতা চলছিল সেখানে। স্টেডিয়ামে বসে তা দেখছিলেন দর্শকরা। যাঁদের মধ্যে ম্যাচের আয়োজক ও কয়েকজন ক্রিকেটারও ছিলেন। আচমকা তাঁদের দিকে ধেয়ে আসে একের পর এক রকেট। পরপর ৩ বার প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে স্টেডিয়াম। ঘটনাস্থলে মৃত্যু হয় ৬ জনের। জখম হন আরও ৫০ জন। বিস্ফোরণে তাঁদের কারোর শরীরের চামড়া ফেটে রক্ত ঝরতে থাকে। কারোর হাত-পা উড়ে যায়।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আফগান সেনা ও পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও ২ জনের পরে মৃত্যু হয়। জখমদের মধ্যে ৭ জনের অবস্থা সংকটজনক। বিস্ফোরণের পিছনে জঙ্গি সংগঠন তালিবানের হাত রয়েছে বলে অনুমান করছে পুলিশ। তবে তালিবান বা অপর কোনও সন্ত্রাসবাদী সংগঠন এখনও অবধি বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সবে শুরু হয়েছে মুসলিমদের পবিত্র মাস রমজান। তার মাঝেও জঙ্গি হানার হাত থেকে রেহাই পেলেন না আফগানিস্তানের সাধারণ মানুষ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026