World

রাজপথে রক্তস্নান, মানব বোমা বিস্ফোরণে মৃত ২৬

আফগানিস্তানের সর্বত্র বুধবার ছুটি। পার্সিয়ান নতুন বছর শুরুর আনন্দে সকাল থেকেই উৎসবের মেজাজে আফগানরা। কাবুলেও এদিন সকাল থেকেই ছিল ছুটির মেজাজ। কিন্তু সেই আনন্দের আবহ বেশিক্ষণ স্থায়ী হল না। বেলার দিকে মানব বোমা বিস্ফোরণে কেঁপে উঠল শহরের একাংশ। আফগান সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে এই বিস্ফোরণের ব্যাপারে। কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে এদিন পায়ে হেঁটে হাজির হয় এক ব্যক্তি। তারপর সেখানে দাঁড়িয়ে নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে চারধার। আশপাশে তখন মানুষের ভিড় ছিল। অনেকেই রক্তাক্ত হয়ে ছিটকে পড়েন দূরে। ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। চারদিকে তখন বারুদের গন্ধ। রক্তস্নান করছে রাজপথ। অনেক জায়গায় পড়ে মানুষের দেহাংশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026