World

জোড়া জঙ্গি হামলায় মৃত ২৩

মধ্যরাতে ফের আফগান সেনা শিবিরে হামলা চালাল তালিবান জঙ্গিরা। আফগানিস্তান পুলিশ জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে আচমকাই পশ্চিমাঞ্চলের প্রদেশ ফারার বালাবুলুক এলাকায় একটি সেনা শিবিরে হামলা চালায় বেশ কয়েকজন জঙ্গি। আচমকাই সেনা শিবিরে ঢুকে পড়ে তারা। ঢুকেই এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। যার জেরে ১৮ জন আফগান সেনার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।

এই হামলার ধাক্কায় তখন বেসামাল আফগান প্রশাসন থেকে সেনা। ভোর থেকেই বালাবুলুকে হাজির হতে থাকেন সেনার পদস্থ আধিকারিকরা। কি করে তালিবান জঙ্গিরা সুরক্ষিত সেনা শিবিরে প্রবেশ করতে পারল তার তদন্ত শুরু হয়। আর এর মধ্যেই রাজধানী কাবুল কেঁপে ওঠে এক মানব বোমা বিস্ফোরণে। প্রশাসনিক বিভিন্ন দফতর ঠাসা এলাকায় স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ সুন্দর পোশাক পরা এক ব্যক্তি ভিড়ের মধ্যেই মিশে ঢুকে পড়ে সেই রাস্তায়। তারপর চেকপয়েন্টের কাছে নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। গুরুতর আহত হন ৩ জন। গোটা এলাকা ঘটনার পরই ঘিরে ফেলে পুলিশ। চারদিকে তখন বারুদের গন্ধ আর আর্তনাদ। কাবুলে হামলার ঘটনার দায় স্বীকার করেছে আইএস।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026