World

৪৫ বছরের পাত্রের সঙ্গে ৬ বছরের মেয়ের বিয়েতে বাধা, ৯ বছর হলে নিয়ে যেতে বলল প্রশাসন

এক ৪৫ বছরের ব্যক্তির ৬ বছরের একটি মেয়েকে বিয়ে করা রুখে দিল প্রশাসন। মেয়েটি ৯ বছরের হলে তাকে নিয়ে যেতে পারে বলে জানিয়ে দিল ওই ব্যক্তিকে।

৬ বছর বয়সে মেয়েটিকে বিয়ে করা যাবেনা। বিয়ে করে তাকে নিজের বাড়ি নিয়েও যেতে পারবেননা ৪৫ বছরের ওই ব্যক্তি। তবে এমন নয় যে ওই কন্যাকে তিনি স্ত্রী করে নিয়ে যাবেননা।

তালিবান সাফ জানিয়ে দিয়েছে ৬ বছরে নয়, মেয়ের ৯ বছর হলে তিনি নিশ্চিন্তে তাকে স্ত্রী হিসাবে নিজের বাড়ি নিয়ে যেতে পারেন। এমনই এক ঘটনা সামনে আসার পর শিউরে উঠছে গোটা বিশ্ব।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে। সেখানে এখন তালিবান সরকারের শাসন। যারা সে দেশে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে। এরপরই দেখা গেছে হুহু করে সেখানে বাল্যবিবাহের সংখ্যা বাড়ছে।

এই ৬ বছরের বালিকাটির বিয়েটি অবশ্য আরও ভয়ংকর এক আফগানিস্তানের কথা বলছে। মেয়েটির বাবা মেয়েটিকে ওই ৪৫ বছরের ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। মেয়েটিকে অর্থ দিয়ে কিনেছেন ওই মধ্যবয়সী ব্যক্তি। তারপর তাকে বিয়ে করে নিয়ে যাচ্ছিলেন নিজের বাড়ি।

সেই খবর পেয়ে তালিবান তা আটকে দিয়েছে। ৬ বছরে ওই ব্যক্তি ওই কন্যাকে স্ত্রী হিসাবে না পেলেও ৯ বছরে স্বচ্ছন্দে পেতে পারেন বলেও ওই ব্যক্তিকে নিশ্চিন্ত করেছে তালিবান।

ওই ব্যক্তিকে তালিবান জানিয়ে দিয়েছে মেয়েটির ৯ বছর বয়স হলে ওই ব্যক্তি তাকে নিজের বাড়ি নিয়ে যেতে পারেন। আফগানিস্তানের মারজা জেলার এই ঘটনা আফগান সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। পরে তা বিশ্বের বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026