World

চাকরিটা পুরুষ কোনও পরিজনকে দিয়ে দিতে হবে, তালিবানি ফতোয়া পেলেন মহিলাকর্মীরা

তিনি চাকরি পেয়েছিলেন ঠিকই, কিন্তু এখন আর সে চাকরি করতে পারবেননা। তাঁর চাকরি তাঁকে তুলে দিতে হবে পরিবারের কোনও পুরুষের হাতে। এল ফতোয়া।

মহিলারা এখন কোনও অংশে পিছিয়ে নেই। চাকরির ক্ষেত্রেও তাঁরা নিজের যোগ্যতায় বিভিন্ন পদে বসছেন। কাজ করছেন পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু মহিলাদের ফের বাড়িতে পর্দানশীন করতে কোনও পদক্ষেপ ছাড়ছে না তালিবান।

এবার আফগানিস্তানের অর্থমন্ত্রকে কর্মরত মহিলাদের ফোন করে জানানো হয়েছে তাঁরা যেন আর অফিস না আসেন। বরং তাঁদের চাকরিটা তাঁদেরই কোনও পুরুষ সদস্যকে দিয়ে দিতে হবে।

তিনি পরিবারের যে পুরুষকে তাঁর চাকরি দিতে চাইবেন তাঁকেই নিয়োগ করা হবে। তবে মহিলারা আর এই চাকরি করতে পারবেননা। ৬০ জন মহিলাকর্মীকে ফোন করে কার্যত ফতোয়া জারি করেছে তালিবান।

আফগানিস্তানে এখন তালিবান সরকার। সেখানে তালিবানি ফতোয়া বিভিন্ন সময়ে লাগু হচ্ছে। মহিলাদের যতটা সম্ভব পর্দানশীন করে রাখার উদ্যোগে তালিবান যে কতটা মরিয়া তা এই ধরনের ফতোয়া থেকে পরিস্কার।

এটা এখনও পরিস্কার নয় যে সরকারি অন্য কোনও দফতরে কর্মরত মহিলাদের কাছেও একই ফোন গেছে কিনা। তবে অর্থমন্ত্রকের সব মহিলাকর্মী এই ফোন পেয়েছেন।

নিজেদের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়ানো ওই মহিলারা কিছুতেই এই ফতোয়া মন থেকে মেনে নিতে পারছেন না। কিন্তু তাঁদের বাড়িতেই থাকতে বলা হয়েছে। যা না মানার ফল কি হতে পারে তা মহিলাকর্মীদের কাছে হয়তো অনুমেয়। ফলে তাঁরা কার্যত দাঁতে দাঁত চেপে নিজের অর্জন করা চাকরি পরিবারের কোনও পুরুষ সদস্যের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন।

তালিবান অবশ্য তাদের কারণ হিসাবে জানিয়েছে, এখন সরকারি দফতরে কাজের চাপ বেড়েছে। মহিলাদের পক্ষে ওই চাপ নেওয়া সম্ভব নয়। তাই ওই সব পদে তারা পুরুষকর্মী চাইছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026