World

খিদের জ্বালায় ফুটপাথে বসে খাবার বেচছেন জনপ্রিয় টিভি অ্যাংকর

খিদের জ্বালা মেটাতে এবার ফুটপাথে খাবার বিক্রি করতে বসতে হল এক টিভি অ্যাংকরকে। বিভিন্ন চ্যানেলে অ্যাংকরিং-এর সুবাদে তিনি পরিচিত মুখ।

দেশের যা পরিস্থিতি তাতে কাজ গিয়েছে। যা জমানো ছিল তাও প্রায় শেষ। খিদের জ্বালা তো সেসব শুনবে না। তাই নিজের এবং পরিবারের খিদে মেটাতে এবার খাবার নিয়েই ফুটপাথের কোণায় জায়গা হল এক জনপ্রিয় টিভি অ্যাংকরের।

ফুটপাথে বসে সামান্য কিছু খাবার বেচে যদি কিছু আয় হয় তাহলে পরিবারটা চলে। আপাতত সেই লক্ষ্যেই দিনরাত এক করে তিনি ফুটপাথে বসে অপেক্ষায় থাকেন ক্রেতার। যদিও দেশে কেনাকাটার পরিস্থিতিও বড় একটা সুবিধের নয়। দারিদ্র এতটাই গ্রাস করেছে অধিকাংশ পরিবারকে।

এই করুণ ছবি উঠে এসেছে আফগানিস্তানের হামিদ কারজাই সরকারের এক আধিকারিকের ট্যুইটে। সেখানে দেখা গেছে আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার আগেও দাপটে টিভিতে অ্যাংকরিং ও সাংবাদিকতা করা জনপ্রিয় মুখ মুসা মহম্মদি এক মুখ দাড়ি নিয়ে ফুটপাথের ধারে বসে খাবার বেচছেন। এই পরিণতি তুলে ধরার পর নানা মহল নড়েচড়ে বসেছে।

আফগানিস্তানের ন্যাশনাল রেডিও এবং টেলিভিশন-এর ডিরেক্টর আহমদুল্লা ওয়াসিক এই ছবি দেখার পর আশ্বাস দিয়ে লিখেছেন যে তিনি বিষয়টি দেখবেন। মুসা মহম্মদি যাতে তাঁর দফতরে কাজ পান সেটাও দেখবেন তিনি। কিছুদিনের মধ্যেই তিনি ব্যবস্থা করবেন।

এ আশ্বাস আশার আলো জাগিয়েছে। মুসা ফের হয়তো ফিরতে পারেন তাঁর চেনা গণ্ডিতে। কিন্তু তাঁর এই করুণ পরিস্থিতি গোটা আফগানিস্তানের দক্ষ কর্মীদের চরম পরিস্থিতি তুলে ধরল পৃথিবীর সামনে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026