প্রতীকী ছবি
তরুণ চিকিৎসক তিনি। সবে তাঁর পসার জমে উঠছিল। একটা ছোট ক্লিনিকও করেছিলেন নিজের। সেখানে নিয়মিত রোগীও দেখতেন। ৬ মাস হল বিয়েও করেছেন।
সাজিয়ে নিয়েছিলেন জীবনটা। তরুণ বয়সে সফল জীবনে বেশ কাটছিল দিনগুলো। চিন্তা যদি কিছু ছিল তো দেশের পরিস্থিতি। তালিবানি শাসনে দেশের আর্থিক ও সামাজিক অবস্থা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছিল।
গত বৃহস্পতিবার তিনি গাড়ি নিয়ে নিজের ক্লিনিকের দিকেই যাচ্ছিলেন। সেই সময় একটি পুলিশ চেকপোস্টের কাছে তাঁর গাড়ি থামাতে বলে সুরক্ষার কাজে নিয়োজিত বন্দুকধারীরা।
চিকিৎসকের পরিবারের অভিযোগ, গাড়ি দাঁড় করাতে বললেও তিনি তা না দেখেই গাড়ি নিয়ে এগিয়ে যান। দোষ ছিল এটাই। তাঁর সেই দোষের সাজা কিনা হল মৃত্যু!
চিকিৎসক আমরুদ্দিন নুরির পরিবারের দাবি, গাড়ি না দাঁড় করানোয় তালিবান সুরক্ষাবাহিনী নুরিকে সেখানেই হত্যা করে। গাড়ি না দাঁড় করানোর সাজা যে মৃত্যু হতে পারে তা মেনে নিতে পারছেনা পরিবার।
এই ঘটনায় আফগানিস্তানে ক্ষমতা দখলে নেওয়া তালিবান সরকারও কিছুটা ব্যাকফুটে। এখন তারা সব অভিযোগ কীভাবে ঘাড় থেকে ঝেড়ে ফেলা যায় সেই চেষ্টা চালাচ্ছে।
প্রশাসনের দাবি, এমন ঘটনা যে ঘটেছে তাই তাদের জানা নেই। এমন কোনও রেকর্ড তাদের কাছে নেই। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের হেরাট শহরে।
প্রসঙ্গত এমন হত্যাকাণ্ড প্রায়শই ঘটছে আফগানিস্তানে। এসব ঘটনার অনেকগুলোই তুলে ধরতে পারেনা সেখানকার সংবাদমাধ্যম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…