World

টাকা দেওয়ার পরও পণবন্দি চিকিৎসককে হত্যা করল অপহরণকারীরা

চিকিৎসককে পণবন্দি করার পর অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। সেই অর্থ তাদের মিটিয়েও দেয় চিকিৎসকের পরিবার। তারপরেও কিন্তু চিকিৎসককে মুক্তি দিল না তারা।

বিখ্যাত এক মনোবিদকে হত্যা করল অপহরণকারীরা। তাঁকে গত সেপ্টেম্বর মাসে অপহরণ করা হয়েছিল। বন্দুকধারী কয়েকজন এই অপহরণ ঘটায়। তারপর থেকে অনেক খোঁজার চেষ্টা হয়েছে ওই মনোবিদকে।

মনোবিদ নাদের আলেমির মেয়ে জানিয়েছেন, অপহরণকারীদের চাহিদামত তাঁরা সাড়ে ৩ লক্ষ ডলার মুক্তিপণও দিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই মুক্তিপণের অর্থ পাওয়ার পরও অপহরণকারীরা তাঁর বাবার ওপর অত্যাচার চালায়। তারপর তাঁকে হত্যা করে।

মৃত্যুর আগে যে তাঁর ওপর অত্যাচার হয়েছিল তা নিশ্চিত করেছেন মনোবিদের মেয়ে। তিনি আরও বলেন, অপহরণকারীরা তাঁদের জানিয়েছিল যে তারা মুক্তিপণের টাকা পেয়ে গেলেই তাঁর বাবাকে ছেড়ে দেবে। কিন্তু পরদিন তাঁকে ছেড়ে না দিয়ে তাঁকে হত্যা করে ফেলে দিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে। আফগানিস্তানের উত্তরাংশে মাজার-এ-শরিফ শহরের বিখ্যাত চিকিৎসক ছিলেন এই নাদের আলেমি। ৬৬ বছর বয়সের এই মানুষটি সে দেশে প্রথম কোনও মনোরোগ চিকিৎসার হাসপাতাল তৈরি করেছিলেন।

অপহৃত হওয়ার মাস খানেক আগে থেকেই আলেমিকে হুমকি ফোন করা হচ্ছিল বলে পরিবারের তরফে জানানো হয়েছে। যেদিন তাঁকে অপহরণ করা হয় সেদিন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর গাড়ি দাঁড় করিয়ে তাঁকে অপহরণ করা হয়।

অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে ৮ লক্ষ ডলার দাবি করেছিল। বাড়ি, গাড়ি, হাসপাতাল বেচে ওই টাকা জোগাড় করার পরামর্শ দিয়েছিল তারা।

তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর দেশের অর্থনৈতিক যা পরিস্থিতি তাতে কেউ অত অর্থ দিয়ে হাসপাতাল বা বাড়ি কিনবে না বলে জানায় পরিবার।

আলেমির পরিবার গাড়ি ও সব গয়না বেচে সাড়ে ৩ লক্ষ ডলার জোগাড় করে অপহরণকারীদের দেয়। তারপরও কিন্তু জীবিত অবস্থায় আলেমিকে ফেরত পেলেন না তাঁর পরিজনরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026