World

গান বাজছে কেন, সব তছনছ করে গুলি চলল বিয়েবাড়িতে

বিয়ের অনুষ্ঠানে গান বাজা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু গান কেন বাজছে সেই প্রশ্ন তুলে ৩ বন্দুকবাজের কবলে পড়লেন বিয়েবাড়ির লোকজন।

বিয়ের অনুষ্ঠান জমে উঠেছিল। দেশজুড়ে এক হাহাকারের মধ্যেও ওইটুকু আনন্দ ভাগ করে নিচ্ছিলেন সকলে। খরচ ভাগাভাগি করে নিতে একই এলাকার ৪ বরকনের বিয়ে একসঙ্গে হচ্ছিল। তাতে বরকনে মিলিয়ে ৮টি পরিবারের লোকজন একত্র হয়েছিলেন।

একটি জায়গায় কেবল মহিলারা ছিলেন। সেখানেই চলছিল একটি মিউজিক বক্সে গান। আচমকাই সেই অনুষ্ঠানে ঢুকে আসে ৩ জন। এসেই চোটপাট শুরু করে তারা। কেন গান বাজছে তা নিয়ে প্রশ্ন তোলে। নিজেদের তালিবান বলে পরিচয় দিয়ে তারা জানায় বিয়ের অনুষ্ঠানে গান বাজানো যাবেনা।

মিউজিক বক্স ভেঙে বিয়েবাড়িতে তাণ্ডব চালাতে থাকে তারা। রুখে দাঁড়ান বিয়েবাড়িতে আসা মানুষজন। প্রতিরোধ হতে আরও তেলেবেগুনে জ্বলে ওঠে ওই ৩ যুবক। বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে তারা।

তাদের এলোপাথাড়ি গুলিতে ১০ জন আহত হন। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়। বিয়েবাড়ি জুড়ে শ্মশানের নিস্তব্ধতা নেমে আসে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের নানগরহার প্রদেশের সুখ-রোদ জেলায়। বিয়েবাড়িতে হাজির মানুষজন কিন্তু জানিয়েছেন তাঁরা স্থানীয় তালিবান প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই বিয়েবাড়িতে গান বাজাচ্ছিলেন।

আফগানিস্তানের শাসনভার হাতে নেওয়ার পর এখন দেশের মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি ভাল করতে মরিয়া তালিবান। এই ঘটনায় অস্বস্তিতে পড়া তালিবান প্রশাসন জানিয়েছে ওই ৩ যুবককেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

নিজেদের পিঠ বাঁচাতে তারা এও জানিয়েছে যে এই ঘটনায় তালিবানের হাত নেই। তাদের নাম ব্যবহার করে তাণ্ডব চালায় ওই ৩ যুবক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026