World

রঙিন পোশাকে হাসিমুখে সেজেগুজে অভিনব এক প্রতিবাদ

প্রতিবাদী মুখ মানেই কঠিন মুখ। এক দৃঢ় মন মুখে স্পষ্ট প্রকাশিত হয়। কিন্তু রঙিন পোশাকে সেজেগুজে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিয়ে প্রতিবাদ সহজে দেখা যায়না।

ওঁরা রঙিন পোশাকে একসঙ্গে হাসিমুখে ছবি দিয়েছেন। যা দেখে মনে হতেই পারে যে একটা পার্টি বা বিয়ের মত কোনও অনুষ্ঠান ছিল। যেখানে সকলে একত্র হয়েছিলেন। আর তাঁরা সকলে মিলে সেখানে ছবি দিয়েছেন।

সেই ছবি হয়তো সোশ্যাল সাইটে আপলোড করেছেন বা হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয়েছে। হতেই পারে পরিচিত, বন্ধুদের সঙ্গে তাঁদের এই খুশি আর একসঙ্গে হওয়া ভাগাভাগি করে নিতে চাইছেন তাঁরা।

অন্তত ছবিটা দেখার পর যে কারও তাই মনে হবে। সহজ কথায় আর যাই মনে হোক এ ছবি কোনও অর্থে যে কঠিন বাস্তবের জমিতে দাঁড়িয়ে এক প্রবল প্রতিবাদ হতে পারে তা মেনে নেওয়া শক্ত। কিন্তু সেটাই হয়েছে।

তালিবান আফগানিস্তান দখলের পর সেখানে শিক্ষাঙ্গনে ছাত্রী থেকে শিক্ষিকা সকলকেই হিজাব পরে ক্লাসে আসার ফতোয়া জারি করেছে তারা। তারই বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আফগান মহিলারা।

বিভিন্ন বয়সের আফগান মহিলারা একসঙ্গে এমন রঙিন পোশাকে নিজেদের ফটো আপলোড করে কার্যত তালিবান ফতোয়ার বিরুদ্ধে প্রকাশ্যেই প্রতিবাদ গড়ে তুলেছেন।

হিজাব যেহেতু কালো রঙের হয়, তাই তার পাল্টা রঙিন পোশাকে আফগান মহিলারা সেজে উঠেছেন। এই রঙিন পোশাকেও কিন্তু একটা বার্তা আছে।

এমন পোশাক আফগানিস্তানেরই পুরনো পরিচ্ছদ। তাতেই সেজে উঠেছেন অনেকে। এটাই বলার চেষ্টা যে আফগানিস্তানের মাটিতেই সনাতনি পোশাক ছিল এমন রঙিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026