World

মেয়েদের খেলার অধিকার কেড়ে নিল নয়া ফতোয়া

খেলতে পারবেনা মেয়েরা। খেলায় মেয়েদের দেহের কিছু অংশ দেখা যাবেই। অন্তত মুখটা। যা একেবারেই মেনে নিচ্ছে না নয়া ফতোয়া। ফলে বন্ধ মেয়েদের খেলাধুলোর অধিকার।

মেয়েদের অধিকার যেন সুনিশ্চিত হয়। এমনটাই আফগানিস্তান দখল করা তালিবানকে জানিয়েছিল রাষ্ট্রসংঘ। এমনটা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের বক্তব্য ছিল। কিন্তু তালিবান তাদের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেই মেয়েদের থেকে কেড়ে নিল খেলাধুলোর অধিকার।

শরিয়ত আইন মেনেই এখন আফগানিস্তান চলবে বলেও জানিয়ে দিয়েছে তারা। তালিবানের তরফে জানানো হয়েছে ক্রিকেট সহ এমন অনেক খেলা রয়েছে যা খেলতে গেলে মেয়েদের শরীরের কিছুটা দেখা যেতে বাধ্য। আর তা মেনে নেওয়া হবে না।

আফগানিস্তানে ক্রিকেট যথেষ্ট জনপ্রিয় খেলা। সেখানে এতদিন মেয়েরাও ক্রিকেট খেলতেন। সেইসঙ্গে অনেক খেলায় তাঁরা অংশ নিতেন। কিন্তু তালিবান ক্ষমতা দখলের পর সে অধিকার আর তাঁদের রইল না।

আগামী দিনে আফগানিস্তানে পুরুষদেরই কেবল খেলায় অংশ নিতে দেখা যাবে। মেয়েদের ক্রমশ পর্দার আড়ালে ঠেলে দেওয়ার এই ফতোয়া মেনে নিতে পারেনি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে আফগানিস্তানে মেয়েদের ক্রিকেট খেলার অধিকার কেড়ে নেওয়া হলে তারা আসন্ন পুরুষদের অস্ট্রেলিয়া আফগানিস্তান ক্রিকেট সিরিজে আর অংশ নেবে না। প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া আরও জানিয়েছে, আফগান পুরুষ অ্যাথলিটরা অস্ট্রেলিয়ায় খেলতে যেতে পারবেন। তবে তালিবান পতাকার তলায় নয়।

এমনকি মেয়েদের খেলতে না দেওয়ার এই ফতোয়া নিয়ে আইসিসি পর্যন্ত ভাবনা চিন্তা শুরু করেছে। বিষয়টি নিয়ে তাদের আগামী বৈঠকে আলোচনা হবে। সেক্ষেত্রে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026