World

পর্দার আড়ালেই শুরু হল বিশ্ববিদ্যালয়ের ক্লাস

পর্দার আড়াল রেখেই শুরু হল ক্লাস। সোমবার থেকে খুলে গেল বিশ্ববিদ্যালয়ের দরজা। এ এক নিউ নর্মাল শিক্ষা প্রাঙ্গণ।

দেশ ছেড়ে মানুষ পালাচ্ছেন। খাবারের অভাব বাড়ছে। স্বাধীনতা চাপা পড়েছে ফতোয়ার পায়ের তলায়। এই পরিস্থিতিতেই কিন্তু আফগানিস্তানে তালিবান রাজত্বে শুরু হল বিশ্ববিদ্যালয়ের ক্লাস।

তালিবানের তরফে দেশে এখন সব ক্ষেত্রেই ফতোয়া জারি হচ্ছে। যা ক্লাসের ক্ষেত্রেও হয়েছে বলে খবর। সেখানকার আমাজ নিউজ ট্যুইট করে কয়েকটি একটি ছবি প্রকাশ করেছে। যা দেখে গোটা বিশ্ব হতবাক।

ছবিগুলিতে দেখা গেছে একটি ক্লাসের মধ্যে ডেস্কে ছাত্র ও ছাত্রীরা বসে আছেন। আলাদা আলাদা বসার ব্যবস্থা। ছাত্রী ও ছাত্রদের মাঝে টাঙানো রয়েছে পর্দা। পর্দার আড়াল রেখেই ছাত্র ও ছাত্রীরা ক্লাস করছেন বিশ্ববিদ্যালয়ে। যদিও এই ছবির সত্যতা যাচাই করা হয়নি।

তালিবান শাসনে আফগানিস্তান যে নিউ নর্মাল এক জীবন পেতে চলেছে তা অনেকটাই পরিস্কার। এর আগেও তালিবান শাসন দেখেছে এই দেশ। ফের সেই ফতোয়া নির্ভর জীবন শুরু।

জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সময় কতটা হবে, কীভাবে পড়ানো হবে তাও স্থির করে দেওয়া হয়েছে তালিবানের তরফে। ফলে শিক্ষাঙ্গনেও এখন তালিবান শাসন। এর মধ্যেই পড়াশোনা এগোতে হবে সেখানকার ছাত্রছাত্রীদের।

তবে নারী শিক্ষা নিয়ে বিশেষ উৎসাহ না থাকলেও ছাত্রীদের ক্লাস করতে যে ছাড় দেওয়া হয়েছে তা দেখে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে গোটা বিশ্ব।

জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের পড়ানোর জন্য পুরুষ নয়, মহিলা অধ্যাপিকা থাকতে হবে বলে তালিবানের তরফে নাকি জানানো হয়েছে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026