World

বাড়ির ঘটি, বাটি থেকে রেডিও, ফ্রিজ, রাস্তায় ফেলে বিক্রি করছেন ওঁরা

বাড়িতে যা ছিল, হাতের কাছে যা পাচ্ছেন, তাই বিক্রি করে দিচ্ছেন তাঁরা। লক্ষ্য একটাই, পরিবার নিয়ে কোনোভাবে বাঁচার রাস্তা খুঁজে নেওয়া।

বিছানার বেডশিটটাই সকলে বেছে নিচ্ছেন খোলা রাস্তার ওপর পাতার জন্য। তার ওপর রাখছেন বাড়িতে যা ছিল, ঘটি, বাটি, থালা বাসন, কাপ, প্লেট। আবার রেডিও, টিভি, ফ্রিজ তাও বিক্রি আছে।

রাস্তার ওপর এসব বাড়িতে ব্যবহৃত জিনিস নিয়ে তাঁরা দিনভর অপেক্ষা করছেন। যদি একটাও কিছু বিক্রি হয়। যা দাম পাওয়া যায়। কারও ভাগ্যে ক্রেতা জুটছে তো কারও ভাগ্যে জুটছে না। তবু আশায় বুক বেঁধে অপেক্ষা। যদি বিক্রি হয়।

কাবুলের রাস্তায় এখন এটাই পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। ‘রেডিও আজাদি’ নামে একটি মাধ্যম এই তথ্য সামনে এনেছে।

তাদের দাবি, এই মানুষগুলো কাবুলে রয়ে গেছেন। কোথাও এখনও যেতে পারেননি। তাঁরা চাইছেন পরিবার নিয়ে বাঁচতে। পরিবারের মুখে কিছু তুলে দিতে।

রোজগার নেই। ঘরে খাবার নেই। তালিবান দখলে থাকা দেশে এখন খাবারের দাম আকাশছোঁয়া। এই অবস্থায় বাড়ির জিনিসপত্র বিক্রি করে যদি কিছু রোজগার করা যায়।

এটা যেমন কিছু মানুষ ভাবছেন তেমনই আবার কিছু মানুষ বাড়ির জিনিস বিক্রি করে সেই অর্থ নিয়ে দেশ থেকে পরিবার নিয়ে পালাতে চাইছেন।

এমনিতেই ওইসব জিনিস তাঁরা সঙ্গে নিতে পারবেননা। অন্যত্র শরণার্থী হয়ে পরিবার নিয়ে পাড়ি দিতে হবে। তাই সেসব বেচে বরং কিছু টাকা পকেটে থাকলে কিছুটা ভরসা মেলে।

গত ১৫ অগাস্ট কাবুল দখলে নেয় তালিবান। তারপর থেকে আফগানিস্তান জুড়ে খাবারের জন্য হাহাকার নজর কেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026