পাকিস্তান সীমান্তে আফগানরা, ছবি - আইএএনএস
পিছনে পড়ে রইল ভিটেমাটি। পড়ে রইল নিজের দেশ। পড়ে রইল বহু সুখ দুঃখের স্মৃতি। সেসব পিছনে ফেলে তাঁরা এগিয়ে চলেছেন।
পরিবার নিয়ে এগিয়ে চলেছেন। স্ত্রী, শিশু, বৃদ্ধ, জোয়ান সকলেই হেঁটে চলেছেন সামনের দিকে। পায়ের তলায় তপ্ত বালির প্রান্তর।
কোথাও পাথুরে শুষ্ক জমি। কোথাও পাহাড়ের চড়াই উৎরাই। কঠিনতম পথ ধরে তাঁরা এগিয়ে চলেছেন। হয় গন্তব্যে পৌঁছবেন। নয়তো পথেই মৃত্যু।
তবু আশার একটা আলো তো আছে। তালিবানের মাঝে সে আশাটুকুও নেই। যে কোনও সময় মৃত্যু হতে পারে তাঁদের। তালিবানের হাতে প্রাণ যেতে পারে।
বহু আফগান নাগরিক দেশ ছেড়ে পালাতে চাইছেন এই কঠিন পথে। যা পাকিস্তান, ইরান হয়ে চলেছে ইউরোপের দিকে।
সেই পথে তাঁরা প্রথমে পৌঁছতে চাইছেন তুরস্কে। তারপর সেখান থেকে ইউরোপের কোনও দেশে পৌঁছে খুঁজতে চাইছেন জীবনরক্ষার খড়কুটো।
আফগানিস্তান থেকে ইরান হয়ে এই পথ ১ হাজার মাইলেরও বেশি। সেই পথ ধরেই এগিয়ে চলেছেন কাতারে কাতারে মানুষ। গুনে শেষ করা যাবেনা তাঁদের সংখ্যা।
সকলেই পালাচ্ছেন প্রাণ হাতে করে। ক্ষুধা, তৃষ্ণা তুচ্ছ করে কেবল প্রাণ রক্ষা করতে এই এগিয়ে চলা। এই মরণপণ হাঁটাও কবুল। তবু তালিবানের রাজ্যে এক মুহুর্তও নয়।
এই কথাটাই যেন মানুষগুলোর ক্লান্ত শ্রান্ত মুখগুলো কোরাসের সুরে বলে চলেছে। আফগানিস্তানের নিমরোজ নামে জায়গা থেকে এই হাঁটা শুরু করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…