World

মাঝ আকাশে বিমান থেকে খসে পড়ল মানুষ

মাঝ আকাশে বিমান। ক্রমশ তা মাথা ঈষৎ উঁচিয়ে আস্তে আস্তে আরও উপরে উঠে যাচ্ছে। সেই উড়ন্ত বিমান থেকে আচমকাই হাড় হিম করা দৃশ্য নজর কাড়ল সকলের।

কাবুল বিমানবন্দর থেকে বিমানে চড়ে পালাতে চাইছেন মানুষজন। যেকোনও মূল্যে দেশ ছাড়তে চাইছেন তাঁরা। এজন্য ঠাসাঠাসি করে বিমানে মাথা গুঁজে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন হাজার হাজার মানুষ।

এর মধ্যেই এক ভয়ংকর দৃশ্য গোটা বিশ্বের হাড় হিম করে দিল। কাবুল বিমানবন্দর থেকে এভাবেই একটি বিমান আকাশে ওড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিমানের চাকার কাছে নিজেদের বেঁধে নেন ৩ জন।

বিমানে তো জায়গা নেই। তাই চড়ার সুযোগ নেই। তবু পরে আর বিমান আদৌ পাওয়া যাবে কি যাবে না একথা ভেবে তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে চাকার কাছে নিজেদের দড়ি দিয়ে বেঁধে নিয়েছিলেন। বিমানের সঙ্গে আকাশে ওই অবস্থাতেই উড়ে অন্য দেশে পালাতে চাইছিলেন তাঁরা।

এদিকে বিমান আকাশে ওড়ে। বিমানটি আকাশে ওড়ের কিছুক্ষণ পরই ওপর থেকে মানুষকে পড়তে দেখা যায়। একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কালো ফুটকির মত কিছু বিমান থেকে খসে পড়ছে।

জানা যাচ্ছে ওই উচ্চতা থেকে খসে পড়েন নিজেদের চাকার কাছে বেঁধে পালানোর চেষ্টা করা মানুষগুলো। ৩ জনই পড়ে যান নিচে।

ওই উচ্চতা থেকে নিচে পড়ে যে তাঁরা প্রাণে বাঁচবেন না তা অনুমেয়ই ছিল। এমনই আর এক ঘটনা নিয়েও বিশ্বে চর্চা চলছে।

কাবুল বিমানবন্দর থেকে বিমান ছাড়ার পর যখন তা রানওয়ের দিকে যাচ্ছে তখন বিমানের পাশে পাশে ছুটতে থাকেন বহু মানুষ। এমন শোনা যাচ্ছে সে সময় বিমানের চাকায় কয়েকজন পিষে যান।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026