World

জঙ্গিদের থেকে প্রাণ বাঁচিয়ে অন্যদেশে পালালেন ১ হাজার সেনা

জঙ্গিরা কোণঠাসা করে ফেলেছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে সীমান্ত পার করা ছাড়া উপায় ছিলনা ১ হাজারের ওপর সৈন্যের। প্রাণ বাঁচাতে সেটাই করলেন তাঁরা।

জঙ্গিদের সঙ্গে এঁটে উঠতে না পারলে প্রাণ বাঁচানো ছাড়া উপায় কী! তাই দেশের জমি তালিবানের নিয়ন্ত্রণ মুক্ত করার লড়াইয়ে পাল্টা সেনাই পিছু হঠতে বাধ্য হল। আর পিছু হঠার ক্ষেত্রে তারা প্রাণ বাঁচাতে দেশের সীমানা পার করে পৌঁছে গেল প্রতিবেশি দেশে। এমনই ঘটনা ঘটেছে গত সোমবার রাতে।

আফগানিস্তানের উত্তর অংশে তালিবানের নিয়ন্ত্রণ যথেষ্ট। তাদের থেকে সেই নিয়ন্ত্রণ দেশের সরকার নিজের হাতে নিতে বদ্ধ পরিকর।

আফগান সেনা সেখানে তালিবান হঠাতে লড়াই শুরু করে। কিন্তু সেখানে পাল্টা তালিবানই তাদের দাপুটে লড়াইয়ে আফগান সেনাকে পিছু হঠতে বাধ্য করে।

এমনকি যা পরিস্থিতি দাঁড়ায় তাতে সীমানা পার করে প্রতিবেশি তাজিকিস্তানে না পালালে আফগান সেনার পালানোর অন্য কোনও পথ ছিলনা। সোমবার রাতে তাই পিছু হঠে তাজিকিস্তানে আশ্রয় নিলেন ১ হাজারের ওপর আফগান সেনা।

অবশ্য এমনটা প্রথম নয়, গত ৩ দিনে ৩ খেপে আফগান সেনা তালিবানের তাড়া খেয়ে পালাতে বাধ্য হল। তাদের দেশে যে আফগান সেনা শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছে তা জানিয়েছে তাজিকিস্তান সরকার।

আফগানিস্তান থেকে ২০ বছর পর সেনা প্রত্যাহার শুরু করেছে আমেরিকা, ব্রিটেন সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত কয়েকটি দেশ। আফগান সেনাকেই এবার তাদের দেশ রক্ষা করতে হবে। এই পরিস্থিতিতে কিন্তু তালিবান দাপটের সামনে মাঝেমধ্যেই পিছু হটছে আফগান সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026