ফাইল : আফগানিস্তানের কাবুলে বিস্ফোরণ, ছবি - আইএএনএস
তখন ঘড়ির কাঁটায় ভোর সাড়ে ৪টে। রাতের অন্ধকার কেটে ভোরের আলোর ফিকে রেখাটা সবে পূর্ব দিগন্তে আভা ফেলার অপেক্ষায়। গোটা এলাকাটা ঘুমে অচেতন। সেই সময় স্থানীয় একটি স্কুলের কাছেই হয় ভয়ংকর বিস্ফোরণ।
তীব্র বিস্ফোরণে আশপাশের মানুষের শান্তিতে গভীর ঘুম নিমেষে আতঙ্কের জন্ম দেয়। বহু মানুষ ততক্ষণে আর্তনাদ শুরু করেছেন। কেউ যন্ত্রণায়। কেউ ভয়ে। আশপাশে ছড়িয়ে পড়েছে মৃতদেহ। ভোরের বাতাসে বারুদের গন্ধ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ জনের। অনেকে গুরুতর আহত হন। অনেকের দেহের অংশ ছিন্ন হয়ে যায়। ৫২ জনকে উদ্ধার করে দ্রুত আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে ৩টি রকেট ছোঁড়া হয়। আবার অন্য কিছু সূত্র জানাচ্ছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে। ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে কাবুলের পশ্চিম প্রান্তে। এখনও কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।
বিস্ফোরণ সম্বন্ধে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। প্রসঙ্গত আফগানিস্তানে এখন তালিবান এবং আইএস বা ইসলামিক স্টেটস, ২টি সংগঠনই সক্রিয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…