চলতি বছরের জুলাই বা অগাস্টেই কাবুলে পা রাখার কথা ছিল পাক ক্রিকেট দলের। সেখানে আফগানিস্তানের সঙ্গে একটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল তাদের। এটাই হত আফগানিস্তানে পাকিস্তানের প্রথম ক্রিকেট ম্যাচ। তারপর হত দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ। দুই দেশের আশা ছিল এর মধ্যে দিয়ে হয়তো পাক-আফগান সম্পর্ক কিছুটা হলেও শোধরাবে। কিন্তু সেসব আশায় এদিন জল ঢেলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিল তারা পাকিস্তানের সঙ্গে কোনও সিরিজ খেলবে না।
গত বুধবার কাবুলে ভয়ংকর এক ট্রাক বোমা বিস্ফোরণে ৯০ জন প্রাণ হারান। আহত সাড়ে তিনশোর ওপর। তছনছ হয়ে গেছে গোটা এলাকা। এই বিস্ফোরণের পিছনে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাত আছে বলে এদিন পাকিস্তানকে জানায় আফগান সরকার। তদন্তে তেমনই যোগসূত্রে মিলেছে বলে দাবি কাবুল প্রশাসনের। তারই ফলশ্রুতি এদিনে ক্রিকেট সিরিজ বাতিলের সিদ্ধান্ত। পাক আফগান সীমান্ত সমস্যা রয়েছে। সেই চাপা টেনশনে ঘৃতাহুতি দিল কাবুলের বিস্ফোরণ। ভারতের পর আফগানিস্তানেরও তাদের সঙ্গে ক্রিকেট সিরিজে অরাজি হওয়া পাক ক্রিকেটারদের জন্য মোটেও সুখের খবর নয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…