World

সেনাবাহিনীকে আক্রমণ করতে এসে বায়ুসেনার হাতে নিহত ২৫ জঙ্গি

রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে সেনাবাহিনীর ওপর আক্রমণ হানতে এসেছিল জঙ্গিরা। কিন্তু বায়ুসেনার পাল্টা আঘাত নেমে এল তাদের ওপর।

কাবুল : মধ্যরাতের অন্ধকার। চারদিক নিস্তব্ধ। জেগে আছে কেবল সেনাবাহিনী। সেনারা তৎপর নিজের নিজের পজিশনে। এদিকে সেনাবাহিনী যে পজিশন নিয়েছে তা জানত জঙ্গিরা। জঙ্গিরা পাল্টা ফন্দি এঁটেছিল রাতের মিশকালো অন্ধকারে আচমকা পজিশন নেওয়া সেনার ওপর হামলা চালাবে। সেনাদের হত্যা করবে। সেইমত তৈরি হয়ে তারা ঘিরে ফেলে জায়গাটা। সংখ্যায় প্রচুর জঙ্গি ছিল।

জঙ্গিরা এটা বুঝতে পারেনি যে তাদের গতিবিধির খবর সেনাবাহিনীর কাছেও রয়েছে। তাই জঙ্গিদের শায়েস্তা করতে সেনার তরফে বায়ুসেনাকে খবর দেওয়া হয়। স্থলপথে হয়তো জঙ্গি নিকেশে সমস্যা হতে পারে বলে মনে হয়েছিল সেনাবাহিনীর। তাই তারা বায়ুসেনাকে তলব করে। বায়ুসেনাও দ্রুত সেখানে হাজির হয়।

জঙ্গিরা যখন সেনাবাহিনীর ওপর হামলা চালাতে তৈরি ঠিক তার আগেই সেখানে পৌঁছে যায় বায়ুসেনার যুদ্ধবিমান। তারপর জঙ্গিদের দলকে চিহ্নিত করে সেখানে গুলিবর্ষণ শুরু করে। আকাশপথ থেকে আক্রমণ নেমে আসার কথা আন্দাজ করতে পারেনি জঙ্গিরা। তারা তখন দিশেহারা। বায়ুসেনা তারমধ্যেই নিমেষে নিজেদের কাজ শেষ করে। ২৫ জন জঙ্গির ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেশ কয়েকজন জঙ্গি গুলিতে আহত হয়। তবে তারা পালাতে সক্ষম হয়।

জঙ্গি নিধনে সঠিক সময়ে বায়ুসেনাকে তলব করে বড় সাফল্য পেল আফগান সেনা। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের লাঘমান প্রদেশে। তালিবান জঙ্গিদের সাজানো আক্রমণের ছক এভাবেই বানচাল করে দেয় আফগান সেনা। আফগান সেনার তরফে জানানো হয়েছে পাহাড়ি এলাকায় পাহাড়ের ওপার থেকেই জঙ্গিরা ধেয়ে আসে। পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে তারা আক্রমণ হানার চেষ্টায় ছিল। এই অবস্থায় বায়ুসেনার আক্রমণ দরকার ছিল।

তালিবানের তরফে অবশ্য এই হামলা নিয়ে কেউ মুখ খোলেনি। তবে এটা যে আফগান সেনার বড় সাফল্য তা মেনে নিচ্ছেন সকলেই। আকাশপথে যে আক্রমণ নেমে আসতে চলেছে তাদের ওপর তা বোঝার আগেই তালিবান জঙ্গিদের দিকে ধেয়ে আসে অগুন্তি গুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026