World

রাস্তার ধারে বিস্ফোরণ, মৃত ৪

রাস্তার ধারে রাখা ছিল বোমা। তা বুঝতে পারেননি ৪ জন। পাশ দিয়ে গাড়িতে যাওয়ার সময় আচমকাই বিস্ফোরণ হয়।

রাস্তার ধারে মাইন পুঁতে রাখা তালিবানের পুরনো পদ্ধতি। তাদের মূল টার্গেট থাকে পুলিশ বা সেনার গাড়ি। কিন্তু তা অনেক সময়েই সাধারণ মানুষের প্রাণহানির কারণ হয়। এভাবে রাস্তার ধারে মাইন পোঁতার পাশাপাশি অনেক সময় তালিবান জঙ্গিরা বাড়িতে তৈরি আইইডিও রেখে দেয়। এগুলোর ওপর দিয়ে পুলিশ বা সেনার গাড়ি গেলেই তা ফেটে যায়। যেমনটা ঘটল গত মঙ্গলবার। কিন্তু তা সেনা বা পুলিশের গাড়িকে ওড়াল না।

আফগানিস্তানের খোগানি জেলার পীরকা এলাকায় স্থানীয় ৪ জন একটি গাড়িতে যাচ্ছিলেন। তাঁরা আঁচও পাননি রাস্তায় তাঁদের জন্য কী অপেক্ষা করছে! এখানেই রাস্তা ধরে ছুটে যাওয়ার সময় কোনওভাবে রাস্তার ধারে পুঁতে রাখা মাইনে চাকা পড়ে যায় গাড়িটির। তৎক্ষণাৎ বিস্ফোরণ হয়। জোড়াল বিস্ফোরণে চারধার কেঁপে ওঠে। উড়ে যায় গাড়িটি।

ঘটনাস্থলেই ওই ৪ জনের মৃত্যু হয়। তালিবান এই ঘটনার কথা স্বীকার না করলেও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে একাজ তালিবানের। তালিবানকে শান্তির শত্রু বলে অভিহিত করেছে স্থানীয় প্রশাসন। এর আগে মঙ্গলবার সকালে এমনই একটি বিস্ফোরণে ২ পুলিশকর্মীর প্রাণ যায়। ৩ জন পুলিশকর্মী গুরুতর আহত হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026