World

সেনা শিবিরে ঝাঁপিয়ে পড়ল জঙ্গিরা, মৃত ১৮

জঙ্গিরা রাতের অন্ধকারে পাহাড়ের ঢাল বেয়ে লুকিয়ে নেমে এসে হামলা চালায়। প্রাথমিকভাবে পুলিশ ও সেনা বুঝে উঠতে না পারলেও দ্রুত সামলে নিয়ে পাল্টা হামলা শুরু করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানের একটি শান্তি চুক্তি হয়েছিল কিছুদিন আগেই। কিন্তু এখন তালিবান দাবি করেছে মার্কিন মুলুক সেই চুক্তি মানছে না। পাল্টা তালিবান তাদের হামলা বাড়িয়ে দিয়েছে।

করোনা উদ্বেগ আফগানিস্তানে কম নেই। খোদ আফগান প্রেসিডেন্টই কোয়ারেন্টিনে। সেই পরিস্থিতিতেও তালিবান জঙ্গিরা তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সোমবার মধ্যরাতে আচমকাই তারা একটি পুলিশ স্টেশন ও তার পাশে থাকা একটি আফগান সেনা শিবিরে হামলা চালায়। আচমকাই ঝাঁপিয়ে পড়ে তালিবান সশস্ত্র জঙ্গিরা।

খোয়াজা ঘর জেলায় এই ঘটনা ঘটে। এই এলাকাটা পাহাড়ে ঘেরা। তালিবান জঙ্গিরা রাতের অন্ধকারে পাহাড়ের ঢাল বেয়ে লুকিয়ে নেমে এসে হামলা চালায়। এই ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ ও সেনা কিছু বুঝে উঠতে না পারলেও দ্রুত সামলে নিয়ে পাল্টা জঙ্গিদের ওপরর হামলা শুরু করে আফগান সেনা।

পুলিশ মনে করছে তালিবানের অনুমান ছিল এমন আচমকা রাতের অন্ধকারে হামলা সামলাতে পারবেনা সেনা। ফলে তারা তাখর জেলার ওপর নিজেদের আধিপত্য পেয়ে যাবে। কিন্তু সেনা যে পাল্টা এতটাই কড়া জবাব দেবে সেটা বোধহয় আন্দাজ করতে পারেনি তালিবান জঙ্গিরা।

সেনা তালিবানের পরিকল্পনা আটকে দিতে পারলেও এমন আচমকা হামলায় ১৮ জন আফগান সেনা প্রাণ হারিয়েছেন। ৩ জন গুরুতর আহত।

অন্যদিকে তালিবান জঙ্গিরাও সেনার পাল্টা জবাবে আহত হয়েছে। বিভিন্ন জায়গায় মেলা রক্তের দাগ থেকে সে বিষয়ে নিশ্চিত পুলিশ। এদিকে এই হামলা নিয়ে এখনও তালিবানের তরফে কিছু জানানো হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026