World

আফগান বায়ুসেনা ঘাঁটিতে সন্ত্রাসবাদী হানা, আছড়ে পড়ল রকেট

আফগান বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালাল ইসলামিক স্টেট

আফগান সেনা আকাশপথে তাদের দেশে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলি ধ্বংস করছে। এবার সেই আফগান বায়ুসেনা ঘাঁটিতেই হামলা চালাল ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী সংগঠন।

আফগানিস্তানে সন্ত্রাসবাদী হামলায় এগিয়ে আছে তালিবান। কিন্তু সেই আফগানিস্তানে এখন ঘাঁটি গাড়ছে আইএস। সেই আইএস এবার বড়সড় হামলা চালাল। বায়ুসেনা ঘাঁটিতে পরপর রকেট হানা চালাল তারা।

আফগানিস্তানর কোরাসান প্রদেশে ঘাঁটি রয়েছে আইএস-এর। তারাই বাগরাম এয়ার বেসে রকেট হানা চালায়। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বড়সড় হামলা চালাল আইএস।

আফগানিস্তানের পারওয়ানে বাগরাম এয়ার বেসে বৃহস্পতিবার সকালে এই রকেট হামলা হয়। পরপর প্রায় খান পাঁচেক বিএম১ রকেট ছোঁড়া হয়। কাছাকাছি একটি গ্রামে গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়ি থেকে রকেট ছোঁড়ে সন্ত্রাসবাদীরা। পরে সেই গাড়িটিও উড়িয়ে দেওয়া হয়। তবে তা সন্ত্রাসবাদীরাই উড়িয়ে দেয়, নাকি আফগান সেনা উড়িয়ে দেয় সেটা এখনও পরিস্কার নয়।

এই হামলার দায়ও আইএস স্বীকার করেছে। আফগানিস্তানে করোনা কিন্তু থাবা বসিয়েছে। সেখানে এই ভাইরাস ক্রমশ তার প্রকোপ বাড়াচ্ছে। প্রায় ৫০০ জন করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনা যে দেশে থাবা বসাচ্ছে সেখানে প্রশাসন এই ভাইরাস রুখতেই ব্যস্ত। সেখানে আফগান এয়ার বেসে এত বড় হামলা চালাল আইএস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026