World

আকাশেই আগুন, ৮৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

আকাশেই আগুন লেগে যায় বিমানে। বিমানে তখন ভর্তি যাত্রী। যান্ত্রিক ত্রুটি থেকেই আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুন লাগার পর বিমানটি ক্রমশ মাটিতে নেমে আসে। মাটিতে আছড়ে পড়ে বোয়িং জেটটি। বিমানে ৮৩ জন যাত্রী সফর করছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। জনবহুল এলাকায় ভেঙে না পড়ায় আরও ক্ষতি এড়ানো গেছে।

সোমবার স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে ঘটনাটি ঘটে আফগানিস্তানে। আফগানিস্তানের সরকারি বিমান সংস্থা আরিয়ানা আফগান এয়ারলাইন্স-এর বিমানটি গজনী প্রদেশে ভেঙে পড়ে। ওড়ার পর বিমানটিতে যান্ত্রিক কারণে আগুন লেগে যায়। তারপরই সেটি সাদো খেল এলাকার একটি ফাঁকা জায়গায় ভেঙে পড়ে। কাবুল থেকে ১৩০ কিলোমিটার দূরে এই জায়গাটি।

যেখানে প্রশ্ন উঁকি দিচ্ছে আফগান আধিকারিকদের মনে সেটা হল এটা কী নিছকই যান্ত্রিক গোলযোগ? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? কারণ রয়েছে এমনটা ভাবার। সাদো খেল এলাকাটি তালিবানের শক্ত ঘাঁটি। এখনও এখানে তালিবানকে হঠাতে সক্ষম হয়নি আফগান সেনা। বিমানটিকে তালিবানই গুলি করেছে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026