World

লুকনো জঙ্গি ডেরায় পাইলটহীন যুদ্ধবিমানে হামলা, মৃত ১০ জঙ্গি

পাইলটহীন যুদ্ধবিমান। স্বয়ংক্রিয় তার প্রযুক্তি। সেই যুদ্ধ বিমান এবার হামলা চালাল জঙ্গিদের লুকনো ঘাঁটিতে। শুধু হামলাই নয়, একেবারে টার্গেটে বোমা ফেলা হয়। ন্যাটো বাহিনী এখন অনেক ক্ষেত্রে পাইলটহীন যুদ্ধবিমান ব্যবহার করছে। সেই যুদ্ধবিমান টার্গেটে হামলাও চালাচ্ছে ঠিকঠাক। তারই সাম্প্রতিকতম উদাহরণ হয়ে রইল আফগানিস্তানে তালিবানদের লুকনো ঘাঁটিতে হানা। আফগানিস্তান পুলিশ জানিয়েছে, বারমাল জেলায় তালিবানদের লুকনো ঘাঁটিতে বিমান হামলা হয়। তাতে ১০ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়।

১০ তালিবানের মৃত্যু ছাড়া ওই লুকনো ঘাঁটিতে থাকা ১টি গাড়িও ধ্বংস হয়েছে বিমানহানায়। এছাড়াও ওয়ারদক প্রদেশে তালিবান ঘাঁটিতে হামলা চালায় আফগান সুরক্ষাবাহিনী। এখানেও বড় সাফল্য মিলেছে। সুরক্ষাবাহিনীর গুলিতে ১ তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। ৩ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে সুরক্ষাবাহিনী। ৫টি মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে তারা।

আফগানিস্তানে তালিবানরা যেমন এখন সক্রিয় হয়ে উঠেছে। তেমন‌ই তাদের দমন করতে আফগান প্রশাসনও বিলম্ব করছেনা। যেখানেই খবর পাচ্ছে সেখানেই তালিবান ডেরায় হামলা হচ্ছে। এবারের হামলা নিয়ে অবশ্য তালিবানের তরফে কিছু জানানো হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026